,

হলিউডে যাওয়ার কোনো ইচ্ছা নেই ক্যাটরিনার!

Katrina Kaif 2012

বিনোদন ডেস্ক : বলিউডে কাজের প্রচুর সুযোগ থাকলেও হলিউড সবসময়ই ভারতীয় অভিনেতা-অভিনেত্রীদের টেনেছে। বেশি পারিশ্রমিক বা বৈশ্বিক সুনাম যাই হোক না কেন, হলিউডের মুভিতে অভিনয় করতে চান না বলিউডের এমন কাউকে খুঁজে পাওয়া কঠিন-ই হবে। ইতোমধ্যে হলিউডে পা রেখেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। অার সম্প্রতি খ্যাতিমান অভিনেতা ভিন ডিজেলের বিপরীতে ‘এক্সএক্সএক্স : দ্য রিটার্ন অব জাণ্ডার কেইজ’ নামে সেখানকার একটি মুভিতে অভিনয় শুরু করেছেন আরেক অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তবে দীপিকা বা প্রিয়াঙ্কার মতো হলিউডে অভিনয়ের আপাতত কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছেন ক্যাটরিনা কাইফ। বলিউডে অভিনয় করেই বেশ খুশী ও ভালো আছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী। সেইসঙ্গে অনেকেই হলিউডে চলে যাওয়ায় বলিউডে তার জন্য প্রতিযোগিতা কমে যাচ্ছে এবং ভালো চরিত্রে অভিনয়ের সুযোগ তৈরি হচ্ছে বলেও পিটিঅাই’র সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছেন ক্যাটরিনা।

ক্যাটরিনার বরাত দিয়ে পিটিআই’র প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি আমি উপলব্ধি করেছি যে, যেহেতু প্রত্যেকেই হলিউডে যাচ্ছেন সেহেতু আমার জন্য প্রতিযোগিতা সত্যিই কমে যাচ্ছে। বেছে বেছে ভালো চরিত্রে অভিনয়ের এটাই উপযুক্ত সময় বলে আমি মনে করি।’

ভারতেই ভালো ভালো চরিত্রে অভিনয় করতে পারায় বেশ সন্তুষ্ট বলেও সাক্ষাৎকারে বলেন ক্যাটরিনা। আর মুক্তির অপেক্ষায় থাকা নতুন মুভি ‘ফিতুর’ প্রসঙ্গে জানতে চাওয়া হয় ক্যাটরিনার কাছে। তখন তিনি বলেন, ‘মুভিটিতে অভিনয় করতে গিয়ে আমাকে বেশ ঝুঁকির মুখে পড়তে হয়েছিল। এটা গতানুগতিক নৃত্য ও গানে ভরপুর কোনো মুভি নয়। এ ধরনের মুভিতে অভিনয় করতে হলে কারো সাহস দরকার।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে