,

বিশ্ব সুন্দরীদেরও পেছনে ফেললেন প্রিয়তি

Poyotiবিনোদন প্রতিবেদক : বাংলাদেশের মেয়ে মিস আয়ারল্যাণ্ড প্রিয়তি যে শুধু সুন্দরীদের চ্যাম্পিয়ন তা নয় তিনি চ্যাম্পিয়নদেরও চ্যাম্পিয়ন হয়ে গেলেন গতকাল। আয়ারল্যান্ড এর ডাবলিন শহরে সানরাইজ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বিশ্বসুন্দরীদের প্রতিযোগিতা ইন্টারন্যাশনাল রানওয়ে কুইনস রিকগনিশন অ্যাওয়ার্ড এর ‘বিউটি উইথ পারপাস’ নির্বাচিত হয়েছেন প্রিয়তি। এ প্রতিযোগিতায় বিশ্বের অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় বিজয়ী সুন্দরীরাও অংশ নেন।

মূলত দৈহিক সৌন্দর্যের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডের জন্য এ পুরস্কারটি দেয়া হয়। পেশায় বৈমানিক মিস প্রিয়তি আয়ারল্যান্ড সুন্দরী নির্বাচিত হওয়ার পর থেকেই সেই দেশের নানা সামাজিক কর্মকাণ্ডে নিজেকে যুক্ত রেখে প্রশংসিত হয়েছেন। দেশেও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়িয়েছেন প্রিয়তি।

পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় প্রিয়তি বললেন, ‘এ পুরস্কার আমাকে আমার কাজের প্রতি আরো দায়বদ্ধ করলো।’

সম্প্রতি তিনি মিস আর্থ প্রতিযোগিতায় রানার্স-আপ হয়ে দেশের জন্য গৌরব বয়ে আনেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা