,

বাজছে জাতীয় সঙ্গীত, কাঁদছেন মাবিয়া (ভিডিও)

2016_02_07_21_04_08_2KMXywkqGEapDdLMCCx0Um6Yas6WOb_originalস্পোর্টস ডেস্ক : জেতার পর বেশ উৎফুল্ল ছিলেন। তবে পদক গ্রহণ করার সময় আবেগ সামলাতে পারলেন না। বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাজতে শুরু করলেই দেখা যায় ভিন্ন চিত্র। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করেন এস এ গেমসে এবারের আসরে বাংলাদেশের হয়ে প্রথম স্বর্ন জেতা মাবিয়া আক্তার সীমান্ত।

গলায় স্বর্ণ পদক। স্যালুট ভঙ্গিতে দাঁড়িয়ে সবার উপরে দাঁড়িয়ে। বেজে চলল জাতীয় সঙ্গীত, ‘আমার সোনার বাংলা…..’। জাতীয় সংগীতের মমত্ববোধ থেকে নিজেকে সামলাতে পারেননি মাবিয়া। যতক্ষণ বেজেছে জাতীয় সঙ্গীত, কেঁদেছেন তিনি। তার এই কান্না দেখে আবেগ সামলাতে পারেনি অনেকেই। দেশের প্রতি তার এই ভালোবাসা দেখে অনেকেই স্যালুট জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।

রোববার মেয়েদের ভারোত্তোলনে ৬৩ কেজি ওজন শ্রেণিতে বাংলাদেশের হয়ে প্রথম স্বর্ণ জেতেন মাবিয়া আক্তার সীমান্ত। এরপর অবশ্য সাঁতারেও মাহফুজার হাত ধরে এসেছে দ্বিতীয় স্বর্ণ।

মাবিয়া এর আগে ভারতের পুনেতে সিনিয়র, জুনিয়র ও ইয়ুথ কমনওয়েলথ ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছেন। স্বর্ণের পাশাপাশি ২টি রৌপ্যপদকও জিতেছেন তখন। মোল্লা সাবিরা ও শাহরিয়ার সুলতানা সুচির পর তৃতীয় নারী হিসেবে স্বর্ণপদক জিতেছিলেন সীমান্ত। ভারতের গুয়াহাটিতেও সেই ধারা অব্যাহত রাখলেন তিনি।

দেখুন সেই ভিডিও…

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা