,

খালেদা জিয়ার কার্যালয়ের সামনে শ্লোগান-উত্তেজনা

Khaleda ziaনিউজ ডেস্ক : প্রায় ১৬ মাস পর ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় শনিবার মধ্যরাতে। ৭৩৬ সদস্যের বিশাল কমিটি হলেও নেতাদের প্রত্যাশা পূরণ হয়নি।

রোববার রাত ৯টা ৩৫ মিনিটে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার রাজনৈতিক কার্যালয়ে প্রবেশ করেন। তার কার্যালয়ের সামনের সড়কে তখন ছাত্রনেতাদের ভীড়। বেশিরভাগ ছাত্ররা কমিটিতে জায়গা পেয়ে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন। আবার একটি অংশ পূর্ণাঙ্গ ছাত্রদলের কমিটি ঘোষণার পর হতাশ হয়েছে।

মহানগর এবং তিতুমীর কলেজ ছাত্রদলের বেশকিছু নেতা গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে কমিটির বিপক্ষে অবস্থান নিয়ে স্লোগান দেয়। তাদের ক্ষোভ বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এবং সহ-ছাত্র বিষয়ক সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু ব্যক্তি স্বার্থে কমিটি দিয়েছে। তাই তারা বিভিন্ন ইউনিটের কমিটিগুলোকে এ্যানী-টুকুর পকেট কমিটি বলে আখ্যা দিচ্ছে।

রাত ১০টার দিকে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে ছাত্রদলের সভাপতি রাজীব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসান দেখা করতে যান। ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিএনপি প্রধানকে। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু এবং বিভিন্ন ইউনিটের নতুন ছাত্রনেতারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে