,

সংসদ সদস্যরা অংশ নেবেন না এরশাদের সভায়

Japa20160207182406নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির চলমান অস্থিরতা এখনও কাটেনি। দলের ভিতরে নাটকের মঞ্চায়ন এবং পাল্টা মঞ্চায়ন চলছে। এরশাদ তার ক্ষমতার ৩৯ ধারা ব্যবহার করে কখনও দলের নেতাকর্মীদের বহিষ্কার করছেন আবার সুবিধামতো সময়ে নিয়োগ দিচ্ছেন।

এরশাদের ছোটভাই জিএম কাদেরকে প্রত্যাহার এবং বিরোধীদলীয় নেতা ও সিনিয়র প্রেসিডিয়াম সদস্য বেগম রওশন এরশাদকে দলের ১ নম্বর কো-চেয়ারম্যান না করা পর্যন্ত বিরোধীদলীয় নেতাসহ প্রেসিডিয়াম ও সংসদীয় দলের কোনো সদস্য এরশাদের সভায় অংশ নেবেন না।

রোববার বিরোধীদলীয় সংসদ সদস্যদের এক সভায় এমন সিদ্ধান্ত হয়। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় দলের চেয়ারম্যান তার প্রতিশ্রুতি অনুযায়ী বিরোধীদলীয় নেতা ও সিনিয়র প্রেসিডিয়াম সদস্য বেগম রওশন এরশাদকে দলের ১ নম্বর কো-চেয়ারম্যান না করা পর্যন্ত বিরোধীদলীয় নেতাসহ প্রেসিডিয়াম ও সংসদীয় দলের কোনো সদস্য সোমবারের মতবিনিময় সভা বা এরূপ কোনো সভায় অংশগ্রহণ করবেন না তারা।

গত ১৯ জানুয়ারি জিএম কাদেরকে কো-চেয়ারম্যান করা এবং সাবেক বহিষ্কৃত মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারকে পুনরায় মহাসচিব ঘোষণার বিষয়ে চলছে বর্তমানে নাটকের মঞ্চায়ন।

এরই ধারাবাহিকতায় জাতীয় পার্টির সংসদ সদস্যরা রোববার সংসদীয় দলের সভায় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের উপস্থিতিতে চেয়ারম্যান কর্তৃক জিএম কাদেরকে কো-চেয়ারম্যান এবং রুহুল আমিন হাওলাদারকে মহাসচিব নিয়োগের বিষয়টি প্রত্যাহার করার জন্য সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেছে।

সভায় বলা হয়, একতরফাভাবে অগঠনতান্ত্রিক উপায়ে এরশাদ জিএম কাদের এবং রুহুল আমিন হাওলাদারকে নিয়োগ দিয়েছেন। এখন এরশাদের এ সিদ্ধান্ত বাদ দিয়ে বিরোধীদলীয় নেতা ও দলের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য বেগম রওশন এরশাদকে দলের কো-চেয়ারম্যান করার সিদ্ধান্তও গ্রহণ করা হয়।

এরশাদের ক্ষমতা থাকলেও প্রেসিডিয়াম এবং সংসদীয় দলের যৌথসভায় আলোচনা ছাড়া দলের চেয়ারম্যান এককভাবে কোনো সিদ্ধান্ত নেবেন না। সভায় দলের ২৭ জন সংসদ সদস্য উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে