,

জিকা ভাইরাসে আক্রান্ত কলম্বিয়ায় ৩ হাজার গর্ভবতী নারী

1454856926আন্তর্জাতিক ডেস্ক : লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ায় ৩ সহস্রাধিক গর্ভবতী নারীর শরীরে মশাবাহিত জিকা ভাইরাসে উপস্থিতি পাওয়া গেছে। দেশটির প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়্যাল স্যান্তোস শনিবার এ তথ্য জানান। আমেরিকার দেশগুলোতে এ ভাইরাস দ্রুতহারে ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছে রয়টার্স।
এর আগে, জিকা ভাইরাসের সংক্রমণে দেশটিতে ৩ জনের প্রাণহানির খবর নিশ্চিত করে দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা। তারা জানান, ওই ৩ জনের মৃত্যুর জন্য মশা থেকে জন্ম নেয়া জিকা ভাইরাস দায়ী।
লাতিন আমেরিকার আরেক দেশ ব্রাজিলে মাইক্রোসেফেলি রোগে আক্রান্ত অন্তত চার হাজার মানুষের শরীরে জিকা ভাইরাসের অস্তিত্ব আছে কিনা তা পরীক্ষা করে দেখা হচ্ছে। ব্রাজিলে প্রথম জিকা ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়। গর্ভবর্তী নারী এ রোগে আক্রান্ত হলে মাইক্রোসেফালিসহ বিকলাঙ্গ হয়ে জন্ম নিতে পারে নবজাতক।
শিশুর মাথা অস্বাভাবিকভাবে ছোট এবং মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়। ফলে জিকা ভাইরাসে আক্রান্ত দেশগুলোকে নারীদের জন্ম নিয়ন্ত্রণ ও গর্ভপাতের সুযোগ দেয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়।
কলম্বিয়ার প্রেসিডেন্ট এক বিবৃতিতে জানিয়েছেন, এখন পর্যন্ত ৩ হাজার ১০০ গর্ভবতী নারী জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে স্বাস্থ্য কর্মকর্তারা তথ্য পেয়েছেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা