,

ভাবীর সাথে পরকীয়া: অন্ত:সত্ত্বা স্ত্রীকে খুন!

khon-logo_90967সিলেট প্রতিনিধি : বড় ভাইয়ের বউয়ের সাথে পরকীয়া ও যৌতুকের কারণে পাঁচ মাসের অন্ত:সত্ত্বা গৃহবধূ হালিমা আক্তার হেলেনকে খুন করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। শনিবার দিবাগত রাতে নিহতের ভাই বাদী হয়ে হেলেনের স্বামী, তার দু‘ভাই ও অজ্ঞাতদের আসামি করে এ মামলা দায়ের করেন।
হেলেনের ভাই রফিক এজাহারে উল্লেখ করেন বোন জামাই নজরুল তার ভাই শামসুল, লাল মিয়া ও অজ্ঞাতরা মিলে তার বোনকে পরিকল্পিত ভাবে খুন করেছে। মামলা দায়েরের সত্যতা স্বীকার করেছেন বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইন-চার্জ (তদন্ত) মাসুদুর রহমান।
এজাহারে প্রকাশ, প্রায় এক বছর আগে জুলফিকারের সাথে হেলেনের বিয়ে হয়। বিয়ের পর পর থেকে দাম্পত্যজীবন ভালই চলছিল। কিন্তু তার স্বামী দুশ্চরিত্রের লোক হওয়ায় আপন বড় ভাইয়ের স্ত্রীর সঙ্গে অবৈধ সর্ম্পক গড়ে তুলে। যা মামলায় খুনের অন্যতম একটি কারণ হিসেবে উল্লেখ করা হয়।
এছড়া এজহারে আরও বলা হয়, খুনের তিন মাস পূর্বে হেলনের কাছে আসামিরা যৌতুক (টিভি, ফ্রিজ, হোন্ডা ও নগদ টাকা) দাবী করে। দাবি উপেক্ষা করায় তাকে মারধর করা হয়। বিষয়টি জানতে পেরে হেলেনের ভাই নজরুলের হাতে ২০ হাজার টাকা তুলে দেন। ঘটনার আগের দিন বৃহস্পতিবার রাতে আবারও যৌতুকের জন্যে চাপ দেয় নজরুল। এর প্রতিবাদ করায় আসামিরা তাকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে হত্যা করে।
উল্লেখ্য, গতকাল শনিবার সকালে উপজেলার লামাকাজি ইউনিয়নের দিঘলী খোজারপাড়া গ্রামের মৃত মুজেফর আলীর ছেলে নজরুল ইসলাম জুলফিকারের স্ত্রী হালিমা আক্তার হেলেনের রক্তাক্ত নিথর দেহ উদ্ধার করে পুলিশ। পরে রক্তমাখা ছোরাসহ হেলেনের স্বামী নজরুলকেও গ্রেফতার করে করা হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা