,

জলি নয়, জিতের নায়িকা নুসরাত

jit-jugantor_3514বিনোদন প্রতিবেদক : অনেক জল্পনা কল্পনার পর অবশেষে বাংলাদেশ-কলকাতা যৌথ প্রযোজনার সিনেমা ‘বাদশা’র নায়িকার নাম চূড়ান্ত হলো। সিনেমার নায়িকা হিসেবে জলির নাম শোনা গেলেও জিতের বিপরীতে এ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন আলোচিত নায়িকা নুসরাত ফারিয়া।

জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ নিজেই খবরটি নিশ্চিত করেছেন।

এই সিনেমার মধ্যদিয়ে প্রথমবার যৌথ প্রযোজনার সিনেমায় নাম লেখালেন টালিগঞ্জের অ্যাকশন হিরো জিৎ গাঙ্গুলি।

বাংলাদেশের প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া এবং ভারতীয় প্রযোজনা সংস্থা এসকে মুভিজ যৌথভাবে এ সিনেমাটি প্রযোজনা করবে। সিনেমার নায়ক হিসেবে অভিনয়ের জন্য অনেক আগেই জিৎকে চুক্তিবদ্ধ করা হয়েছে।

‘বাদশা’ নামের এই সিনেমাটির পরিচালনায় ভারত থেকে থাকবেন বাবা যাদব। বাংলাদেশী পরিচালক কে হবেন তা এখনও চূড়ান্ত হয়নি।

এর আগে যৌথ প্রযোজনার সিনেমায় সোহম, ওম এবং অঙ্কুশ অভিনয় করলেও এবারই প্রথম অভিনয় করতে যাচ্ছেন জিৎ।

‘বাদশা’ সিনেমাটির শুটিং বাংলাদেশে শুরু হবে ১ মার্চ। এরপর পর্যায়ক্রমে হায়দ্রাবাদ রামুজি ফিল্ম সিটি এবং অস্ট্রেলিয়ায় ধারণ করা হবে সিনেমাটির বাকি অংশ।

প্রসঙ্গত, এর আগে জাজ মাল্টিমিডিয়া দাবি করেছিল, জিৎ নিজেই নায়িকা হিসেবে জলিকে পছন্দ করেছেন। ভারতের এস কে মুভিজ এর অফিসে গিয়ে বাংলাদেশী নায়িকাদের ভিডিও ফুটেজ দেখে সেখান থেকে পছন্দ করেন জলিকে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা