,

যুবলীগের কারণে কবরে ঢুকে পড়ল আখাউড়ার যুবক !

akhaura_news_pic-07.02.2016_3498-400x241ডেস্ক রির্পোট : বাবার ইজারা নেওয়া জায়গায় দোকান ঘর তুলতে বাধা দিয়েছে যুবলীগ। প্রতিবাদে একই জায়গায় নিজেকে জীবন্ত কবরস্থ করেন রিংকু খাদেম নামের এক যুবক। শনিবার গভীর রাতে আখাউড়া পৌরশহরের খরমপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আখাউড়া থানার পুলিশ ও ঘটনার প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পৌরশহরের আখাউড়া-খরমপুর বঙ্গবন্ধু বাইপাস সড়কের পূর্বপাশে রেলওয়ের পরিত্যক্ত জায়গার চারপাশে কাফনের কাপড় দিয়ে ঘিরে ফেলা হয়। ওই স্থানে কবরের মতো করে মাটি খুঁড়তে থাকে বিল্লাল মিয়া (২৫) নামের এক যুবক। কবর খুঁড়া শেষ হলে সন্ধ্যার দিকে কাফনের কাপড় সারা শরীরের জড়িয়ে সফিকুল ইসলাম খাদেম রিংকু (৩২) ওই কবরে শুয়ে পড়েন। এ সময় তার সঙ্গী বিল্লাল ওই কবরে মাটি ফেলে রিংকুকে জীবন্ত মাটিচাপা (কবর) দেয়। এ ঘটনাটি উপস্থিত লোকজন তৎক্ষণিক থানা পুলিশকে জানায়।
খবর পেয়ে পুলিশ মাটি খুঁড়ে রিংকুকে অর্ধমৃত অবস্থায় উদ্ধার করে এবং তার সহযোগী বিল্লালকে আটক করে। জব্দ করেছে কাপনের কাপড়। এ ঘটনায় আখাউড়া জুড়ে তোলপাড় শুরু হয়েছে। অল্পের জন্য বেঁচে যাওয়া রিংকুকে একনজর দেখার জন্য থানার সামনে ভিড় করছে লোকজন।
আখাউড়া থানার ওসি মোশারফ হোসেন তরফদার বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় মাটি খুঁড়ে প্রায় অর্ধমৃত অবস্থায় রিংকুকে উদ্ধার করে হাসপাতালে নেয়। বিল্লালের বিরুদ্ধে হত্যা চেষ্টা এবং আত্মহত্যার চেষ্টা অভিযোগে সাফিকুল ইসলাম রিংকুর বিরুদ্ধে মামলা দিয়ে দুজনকে ব্রাক্ষণবাড়িয়া আদালতে পাঠানো হয়েছে।
থানায় হাজতে রিংকু বলেন, পিতার বন্দোবস্ত (ইজারা) আনা রেলওয়ের সম্পত্তিতে দোকান ঘর তুলতে যাই। এতে বাধা দেন যুবলীগ ক্যাডার লাকু, জসিমসহ অন্যরা। ওই সম্পত্তিতে আমার (রিংকু) গড়া খুঁটিসহ বিভিন্ন আসবাবপত্র ছুঁড়ে ফেলে দিয়ে মাটি ভরাট শুরু করে দেয় তারা।
রিংকু আরও বলেন, তাদের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে আত্মহত্যার জন্য কাফনের কাপড় কিনতে গেলে সেখানেও তারা আমাকে মারধর করে। কারো কাছে কোন সুবিচার না পেয়ে নিজের জীবন দিয়ে প্রতিবাদ করতে চেয়েছিলাম।

আমাদের সময়.কম

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা