বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

এনরিকের ‘সেঞ্চুরি’র দিন বার্সার রেকর্ড ভাবনা

1454826892বার্সেলোনা আজ সাবেক কোচ পেপ গার্দিওলার সময়ে গড়া টানা জয়ের রেকর্ড স্পর্শ করার লক্ষ্য নিয়ে লেভান্তের মাঠে খেলতে যাচ্ছে। লা লিগার এই খেলার মধ্য দিয়ে বার্সার হয়ে শততম ম্যাচে দায়িত্বপালনের মাইলফলক স্পর্শ করবেন বর্তমান কোচ লুইস এনরিকে। দিনের অপর খেলায় রিয়াল মাদ্রিদ স্বাগতিক গ্রানাডার মুখোমুখি হবে।

লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষের দল বার্সা সব ধরনের প্রতিযোগিতায় ২৭টি ম্যাচ ধরে অপরাজিত রয়েছে। গত বুধবার সর্বশেষ খেলায় কোপা ডেল রে’র সেমিফাইনালের প্রথম লেগে ভ্যালেন্সিয়াকে ৭-০ গোলে উড়িয়ে দিয়ে সাবেক কোচ রিনাস মিশেলের সময়কালের বার্সার নৈপুণ্যও স্পর্শ করে বর্তমান দল। মিশেলের তত্ত্বাবধানে ১৯৭৩-৭৪ মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় টানা ২৭ খেলায় অপরাজেয় ছিলো বার্সা। লেভান্তের মাঠে জয় পেলে অপরাজেয় থাকার রেকর্ডটিই স্পর্শ করে ফেলবে। সাবেক কোচ গার্দিওলার তত্ত্বাবধানে সব ধরনের প্রতিযোগিতায় টানা ২৮ খেলায় অপরাজিত থেকে বার্সা রেকর্ডটি গড়েছিলো ২০১০ সালের সেপ্টেম্বর থেকে জানুয়ারি, ২০১১ সময়ে। রিয়াল বেটিসের কাছে হেরে শেষ পর্যন্ত বার্সার ওই জয়ের ধারায় ছেদ পড়ে। খেলোয়াড়ী ক্যারিয়ারে গার্দিওলার সতীর্থ লুই এনরিকেই রেকর্ডটি স্পর্শ করার দ্বারপ্রান্তে। ভাগ্য সহায় থাকলে চলতি সপ্তাহেই এই রেকর্ড ভেঙে টানা জয়ের দৌড়ে বার্সাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারেন গত মৌসুমে ট্রেবল জেতানো এনরিকে।

বার্সাকে অপরাজেয় রাখা শিষ্যদের প্রশংসা করে এনরিকে বলেন, ‘লম্বা একটি দৌড়ের পরও আমাদের হাতে এখনো অনেক ম্যাচ রয়েছে। এই পথ পাড়ি দেয়ার পথে খেলোয়াড়রা যে ধরনের আত্মবিশ্বাস দেখিয়েছে এ জন্য তাদের অবশ্যই ধন্যবাদ দিতে হবে।’ এই স্প্যানিশ কোচ আরো বলেন, ‘আমাদের দুর্দান্ত সব খেলোয়াড় রয়েছে। এটা স্পষ্ট ও প্রতীয়মান। এরপরও আমাদের অনেক কিছু অর্জনের রয়েছে।’

সেভিয়ার কাছে গত অক্টোবরে পরাজয়ের পর বার্সা রীতিমত অদম্যে পরিণত হয়েছে। এমন ফর্মে থাকা দলটি লা লিগার পয়েন্ট টেবিলের একেবারে তলানির দল লেভান্তের বিপক্ষে জয়টা প্রত্যাশা করতেই পারে। এছাড়া দুর্দান্ত নৈপুণ্যে রয়েছেন বার্সার আক্রমণভাগের তিন খেলোয়াড়র লিওনেল মেসি-লুই সুয়ারেজ-নেইমার। তারা জ্বলে ওঠলে বার্সার কোচ হিসেবে শততম ম্যাচেও এনরিকে জয়োল্লাসেই মাতবেন।

বার্সার সাবেক তারকা খেলোয়াড় এনরিকে দলটির কোচ হিসেবেও দারুণ সফল। তার তত্ত্বাবধানে শততম ম্যাচে কাতালানরা হারলেও তার সময়ে মোট পরাজয়ের সংখ্যা দাঁড়াবে ১০ এ। তবে অতীত বলছে, লেভান্তের বিপক্ষে খেলাটিতে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নদের হারের শঙ্কা খুবই ক্ষীণ। কেননা দল দু’টির গত ২১ মুখোমুখিতায় মাত্র একটিতেই জয় পেয়েছে বার্সা। এনরিকের দলের সামপ্রতিক পারফরম্যান্সও রীতিমত চোখ ধাঁধানো। গত সপ্তাহে ভ্যালেন্সিয়াকে ৭-০ গোলে হারানোর মধ্য দিয়ে সব ধরনের প্রতিযোগিতায় টানা নবম জয় নিশ্চিত করে বার্সা। লেভান্তেকে হারাতে পারলে লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষের স্থানও আরো সুদৃঢ় করবে বার্সা।

এদিকে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে আনার লক্ষ্য নিয়ে রিয়াল মাদ্রিদ গ্রানাডার মাঠে লড়বে। ক্রিশ্চিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে সর্বশেষ খেলায় ৬-০ গোলের জয় নিয়ে বেটিসের সঙ্গে ড্রয়ের ব্যর্থতা কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে রিয়াল। তাছাড়া গ্রানাডার মাঠে কোচ দিনেদিন জিদানের দলের আক্রমণভাগের শক্তিও বাড়ছে। কাফ ইনজুরি কাটিয়ে ফিরছেন উইঙ্গার গ্যারেথ বেল। —সকারওয়ে

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান