বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গ্যালাক্সি এস৭ : ফেব্রুয়ারিতেই ঘুচবে অপেক্ষার পালা

1454825507স্মার্টফোনের বাজারে স্যামসাং এর অবস্থান ভালো নেই। গ্যালাক্সি এস৬ ও গ্যালাক্সি এস৬ এজ স্মার্টফোন প্রতিষ্ঠানটির প্রত্যাশা পূরণ করতে পারেনি। এদিকে, প্রতিষ্ঠানটির প্রধান প্রতিদ্বন্দ্বী অ্যাপল আইফোন ৬এস ও আইফোন ৬এস প্লাস দিয়ে এখনো বাজার মাতিয়ে রেখেছে। এই অবস্থায় অ্যাপলকে টপকে যেতে গ্যালাক্সি এস৬ এর পরবর্তী সংস্করণ গ্যালাক্সি এস৭ বাজারে আনার পরিকল্পনা করছে স্যামসাং। ২১ ফেব্রুয়ারিতেই উন্মুক্ত হতে যাচ্ছে এ বছরের অন্যতম এই আকর্ষণ।

স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত হতে যাওয়া ‘মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস’ নামের ট্রেড শোতে গ্যালাক্সি সিরিজের নতুন এ ফোনটি উন্মুক্ত করবে শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ড কোম্পানিটি। ইতোমধ্যে এই অনুষ্ঠানে অতিথিদের আমন্ত্রণ জানিয়েছে প্রতিষ্ঠানটি। ‘আনপ্যাকড’ নামের এই অনুষ্ঠান ঘিরে তাই প্রযুক্তি বিশ্বে শোরগোল শুরু হয়েছে। স্যামসাং ইতিমধ্যে এই অনুষ্ঠান নিয়ে ইউটিউবে একটি ভিডিও প্রকাশ করেছে। স্যামসাং এ ভিডিওর শিরোনাম দিয়েছে ‘দ্য নেক্সট গ্যালাক্সি’। ভিডিও টিজারে ভারচুয়াল রিয়েলিটি হেডসেট পড়া এক ব্যক্তিকে নতুন গ্যালাক্সি ছুঁতে দেখা যায়।

অনলাইনে ফাঁস হওয়া তথ্যে জানা গেছে, একটি নয়, স্যামসাং এবারও উন্মুক্ত করতে যাচ্ছে একসঙ্গে দুটি হ্যান্ডসেট এবং তাদের প্রসেসরও হবে ভিন্ন। এর মধ্যে একটি মডেলে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮২০ প্রসেসর এবং আরেকটিতে থাকবে স্যামসাংয়ের নিজের তৈরি এক্সিনোস চিপ। গ্যালাক্সি এস৭-এ থাকবে ১২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, যা কি না গ্যালাক্সি এস৬ এবং এস৬ এজ-এর ১৬ মেগাপিক্সেল থেকে কম। গুজব রয়েছে, নতুন এই এস সিরিজের স্মার্টফোনে যোগ হতে পারে পানিনিরোধক এবং প্রেশার সেনসিটিভ স্ক্রিনের মতো প্রযুক্তি।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান