,

যুদ্ধাপরাধী আলী ইমামের বিরুদ্ধে কানাডায় গ্রেফতারি পরোয়ানা

1454822771বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যুদ্ধাপরাধী এখন কানাডাতেও আত্মগোপন করে আছে। সেই অভিযুক্তে বাংলাদেশি আলী ইমামকে কানাডার বর্ডার সার্ভিস এজেন্সি (সিবিএসএ) তাদের চিহ্নিত অপরাধীদের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। দৈনিক ন্যাশনাল পোস্ট থেকে জানা যায়, কানাডায় বসবাসরত পাঁচ বিদেশি যুদ্ধাপরাধী এবং বিভিন্ন অপরাধে অভিযুক্তদের ‘ওয়ান্টেড’ তালিকাভুক্ত করেছে সিবিএসএ। আলী ইমাম ছাড়া আর বাকি ৪জন জ্যামাইকার নাগরিক ডারব্যান্ট ডেভ জ্যাক ও ডোনোভান সিনক্লেয়ার, ইকুয়েডরের মার্কোস ইয়ামিল ডি মোলিনা ও আজারবাইজানের ফরিদ ইউসুপোভ।

৫৯ বছরের আলী ইমাম কানাডা পালিয়ে এসে মন্ট্রিয়লে নির্বাসিত জীবন যাপন করছেন। বিভিন্ন নামে পরিচয় দিয়ে আসছিলেন তিনি। যেমন- ইমাম এ হোসাইন, আলী মোহাম্মদ ইমাম প্রভৃতি। বর্ডার সার্ভিসের তালিকাভুক্ত হওয়ার পর থেকে আলী ইমাম আত্মগোপন করেছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধ করার বিষয়টি অবহিত হওয়ার পর তার বিরুদ্ধে কানাডা জুড়ে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এখন আরসিএমপি তাকে খুঁজে বেড়াচ্ছে।

কানাডার বর্ডার সার্ভিস এজেন্সি ২০১২ সালের জুলাই মাসে তাদের ওয়েবসাইটে চিহ্নিত অপরাধীদের যে তালিকা প্রকাশ করে, সেই তালিকা অনুযায়ি কানাডার ফেডারেল ইমিগ্রেশন এনফোর্সমেন্ট এজেন্সি ২৭ জন বিদেশিকে চিহ্নিত করে। তাদের মধ্যে ১৯ জনকে এরই মধ্যে দেশে ফেরত পাঠানো হয়েছে। আলী ইমামসহ অন্যদের ঘোষিত ঠিকানায় খুঁজে না পাওয়ায় নতুন করে ওই পাঁচজনের বিরুদ্ধে দেশব্যাপী গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

উল্লেখ্য, বুদ্ধিজীবী হত্যা ও যুদ্ধাপরাধীর অপরাধে অভিযুক্ত যুক্তরাষ্ট্রে অবস্থানরত চৌধুরী মঈনুদ্দিন, যুক্তরাজ্যে অবস্থানরত আশরাফুজ্জামান খান এবং সুইডেনে পালাতক ফরিদপুরের নগরকান্দার রাজাকার কমাণ্ডার জাহিদ হোসেন খোকন বিরুদ্ধে মামলায় রায় ঘোষণার মধ্য দিয়ে ট্রাইব্যুনাল ফাঁসির আদেশ দিয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে