,

কলম্বিয়ায় ৩ হাজার গর্ভবতী জিকা ভাইরাসে আক্রান্ত

2016_02_06_11_50_34_Lbc68MgJooDONbagjJquOWzGY47fXS_256xautoকলম্বিয়ায় মশা বাহিত জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ হাজারের বেশি গর্ভবতী নারী। প্রেসিডেন্ট জুয়ান মেনুয়েল সান্তোশ শনিবার এক বিবৃতিতে বলেছেন, জিকা ভাইরাস আমেরিকা জুড়ে দ্রুত বিস্তার লাভ করছে।এই ভাইরাসের কারণে সদ্যজাত শিশু মাইক্রোসেফেলি রোগে আক্রান্ত হচ্ছে। এই রোগে আক্রান্ত শিশুদের মাথা স্বাভাবিকের তুলনায় অনেক ছোট হয়। এতে শিশুদের স্বাভাবিক বুদ্ধি বিকাশ ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করছে চিকিৎসকরা। এই রোগের কোনো প্রতিষেধক এখনও তৈরি হয়নি। এর কোনো সঠিক চিকিৎসাও নেই।তবে কলম্বিয়ায় জিকা ভাইরাসের কারণে মাইক্রোসেফেলি রোগে আক্রান্ত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন সান্তোশ।সান্তোশ গণমাধ্যমের কাছে জানিয়েছেন, কলিম্বিয়ায় এ পর্যন্ত ২৫ হাজার ৬শ ৪৫ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে প্রায় ৩ হাজার ১শ ৭৭ জনই গর্ভবতী নারী।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা