,

নতুন করে কাছে এলেন শখ ও নিলয়!

a9c320aa92aac74c3382b4dc9548e954-7বিনোদন প্রতিবেদক : বিয়ের গল্প এখনো পুরোনো হয়নি। পুরোনো হয়নি প্রেমের গল্পগুলোও। কিন্তু নতুন করে যেন আবার প্রেমে পড়লেন মডেল ও অভিনয়শিল্পী নিলয় ও শখ। বাস্তবে দুজনের বিয়ে হয়েছে অল্প কিছুদিন হলো। কিন্তু এখনো দিব্যি নতুন বউ হিসেবে ‘এক্সট্রা ভালোবাসা’ উপভোগ করছেন শখ।

বিপরীতে নিলয়ও কম নন। ‘জামাই আদর’-এর মধ্যেই আছেন। তবে যথারীতি প্রেমটা চালিয়ে যাচ্ছেন বোধ হয়। না হলে প্রেমের নাটকে এমন একটি জুতসই জুটি আর কই পাওয়া যায়!
কদিন আগে এই জুটি অভিনয় করলেন ‘ক্লোজআপ: কাছে আসার সাহসী গল্প’ সিরিজের নতুন একটি নাটকে। নাটকের নাম পেনসিলে আঁকা ভালোবাসা। পরিচালনা করেছেন রুবায়েত মাহমুদ। আর গল্পটি লিখেছেন শাকিল আহমেদ।
নাটকের গল্প প্রসঙ্গে পরিচালক বললেন, ‘বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের যে ধরনের প্রেমের গল্প থাকে, সে রকমই একটা গল্প এটা। প্রেম-ভালোবাসা, বাধা–সংকট সবকিছু সঙ্গী করেই কাছে এসেছে দুজন। বাকিটা পর্দায় দেখা যাবে।’
স্ত্রীর সঙ্গে প্রেমের নাটকে অভিনয় করার ব্যাপারটি দারুণ উপভোগ করেছেন নিলয়। বললেন, ‘ক্লোজআপ: কাছে আসার গল্প সিরিজের নাটকে এটাই প্রথম কাজ। অভিনয় করতে গিয়ে আমাদের জন্য অনেক কিছু সহজ হয়েছে। কোনো ধরনের জড়তা কাজ করেনি; উল্টো নিজেদের বোঝাপড়াটা কাজে লেগেছে, যা প্রেমের নাটকের জন্য খুব জরুরি।’
গেল সপ্তাহে নাটকটির শুটিং হয়েছে পুরান ঢাকার শাঁখারীবাজার, ঢাকার একটি তরকারির আড়ত, উত্তরা ও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। আসছে ভালোবাসা দিবসে প্রচার হবে নাটকটি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা