,

বলিউড জুটি, বয়সের পার্থক্য শুনে অবাক হতে হয়

094934kalerkanthoরেম কখনও বয়সের পার্থক্য দেখে না। কথাটি যে নেহাত ভুল নয়, বলিউডের কিছু জোড়ি তার প্রমাণ। এঁদের মধ্যে কারোর বয়সের পার্থক্য ১৩, কারোর ২৩। কিন্তু বলিউডের অফস্ত্রিন জোড়ি হিসেবে এঁরা সফল।

সাইফ আলি খান-কারিনা কাপুর

সাইফ আলি খানের প্রথম বিয়ের সময় আমন্ত্রিত ছিলেন কারিনা কাপুর। তখন তিনি বেশ ছোটো। সাইফ-অমৃতাকে বিয়েতে শুভেচ্ছাও দেন তিনি। কিন্তু কে জানত এই করিনার সঙ্গেই একদিন বিয়ে হবে সাইফের? অমৃতা সিং ১২ বছরের বড় ছিলেন সাইফ আলি খানের থেকে। আর কারিনা সাইফের থেকে ১১ বছরের ছোটো।

ধর্মেন্দ্র-হেমা

ধর্মেন্দ্রর থেকে হেমা মালিনী ১৩ বছরের ছোটো। দেখে মনে হয় না ঠিকই। কিন্তু কথাটি সত্যি। ধর্মেন্দ্র বিবাহিত জেনেও তাঁর প্রেমে পড়েছিলেন হেমা। কিন্তু প্রকাশ কউর ধর্মেন্দ্রকে ডিভোর্স দিতে অস্বীকার করেন। তাই বলে হেমা নিজের সিদ্ধান্ত থেকে সরেননি।

সঞ্জয় দত্ত-মান্যতা

সঞ্জয় দত্ত ও মান্যতার বয়সের ফারাক ১৯ বছর। মান্যতাকে বিয়ে করার আগে সঞ্জয় দু’বার বিয়ে করেছিলেন। কিন্তু মান্যতাকে বিয়ে করার পর তিনি নাকি দাম্পত্যের পূর্ণ আস্বাদ পান। সঞ্জয় জানিয়েছেন, স্ত্রী ও সন্তানদের সঙ্গে সময় কাটাতে তিনি বেশ ভালোবাসেন।

দিলীপ কুমার-সায়রা বানু

বিয়ে সময় দিলীপ কুমারের বয়স ছিল ৪৫ বছর। সায়রা বানুর বয়স ছিল ২২। তাঁদের বয়সের পার্থক্য ছিল ২৩ বছর। তা সত্ত্বেও ১৯৬৬ সালে বিয়ে করেন তাঁরা।

রাজেশ খান্না-ডিম্পল কাপাডিয়া

বলিউডে সবচেয়ে কম বয়সে বোধহয় বিয়ে করেছিলেন ডিম্পল কাপাডিয়া। রাজেশ খান্নার সঙ্গে যখন তিনি বিয়ে করেন, তাঁর বয়স ছিল ১৬ বছর। আর রাজেশ খান্নার ৩১। তাঁদের মধ্যে ১৯৮৪-এ বিচ্ছেদ হয়ে যায়। কিন্তু সন্তানদের কারণে তাঁরা একসঙ্গে থাকতেন।

কবীর বেদি-পারভিন দুসাঞ্জ

কবীর বেদির মেয়ে পূজা বেদির থেকেও বয়সে ছোটো বয়সী পরভিন দুসাঞ্জ। তাঁর বয়স ৪১ বছর। আর কবীর বেদির ৭০। এ বছর জানুয়ারিতে তাঁরা বিয়ে করেন।

শাহিদ কাপুর-মীরা রাজপুত

গত বছর জুলাই মাসে বিয়ে করেন শাহিদ কাপুর ও মীরা রাজপুত। তাঁদের মধ্যে বয়সের পার্থক্য ১৩ বছর। গত বছর এই বিয়ে নিয়ে প্রচুর চর্চা হয়েছিল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে