,

শাহজালালে যাত্রীর পায়ুপথ থেকে সোয়া কেজি স্বর্ণ উদ্ধার

azmbxcgyহযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মজিদ সরকার (৩৫) নামে এক যাত্রীর পায়ুপথ, কোমড়ের বেল্ট ও গলা থেকে সোয়া কেজি স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। শনিবার রাতে এ ঘটনা ঘটে।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ড. মঈনুল খান জানান, আটক মজিদ কুয়ালালামপুর থেকে বিজি-০১৮৭ ফ্লাইটে করে সন্ধ্যা ৬টায় শাহজালাল বিমানবন্দরে এসে পৌছায়। মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করার সময় তার শরীরে স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়। পরে তার পায়ুপথ দিয়ে ৫টি প্লাস্টিকের ব্যাগে ১২টি স্বর্ণের বার, কোমড়ের বেল্টে একটি এবং গলায় ৭০ গ্রামের একটি স্বর্ণের চেন উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, আটক মজিদের গ্রামের বাড়ি কুমিল্লার তিতাসে। উদ্ধার হওয়া স্বর্ণগুলোর আনুমানিক মূল্য প্রায় ৬৫ লাখ টাকা। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা