,

সিরিয় শরণার্থীদের জন্য তুর্কী সীমান্ত খুলে দেবার আহ্বান

160206154955_syria_turkey_borders_640x360_ap_nocreditআন্তর্জাতিক ডেস্ক : ইউরোপিয়ান নেতারা তুরস্কের সরকারের কাছে আহ্বান জানিয়েছে তারা যেন তুর্কী সীমান্তে আটকে পড়া সিরিয় শরণার্থীদের গ্রহণ করে। অ্যামস্টারডামে ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্র মন্ত্রীদের এক সভা শেষে ইইউ পররাষ্ট্রনীতির প্রধান ফেডেরিকা মগেরিনি বলছেন তুরস্ক যদি শরণার্থীদের আশ্রয় না দেয় আন্তর্জাতিক আইনে সেটা হবে ভুল সিদ্ধান্দ।

“এটা একটা নৈতিক দায়িত্ব, আর এটা কোন আইনি দায়িত্ব না হয়ে থাকলেও প্রয়োজন অনুযায়ী শরণার্থীদের আন্তর্জাতিকভাবে সুরক্ষা দেয়া উচিত। আর সিরিয়া থেকে আসা সিরিয়ানদের যে আন্তর্জাতিক সুরক্ষা প্রয়োজন তাতো প্রশ্নাতীত বিষয়। তুরস্ক যেন শরণার্থীদের ঠিকভাবে থাকতে দিতে পারে সে লক্ষ্যেই আমরা তাদের সমর্থন দিচ্ছি”।

গত কয়েকদিন সিরিয়ার আলেপ্পো শহরে যে তীব্র লড়াই শুরু হয় তারপর থেকেই সেখান থেকে লোকজন পালাতে শুরু করে। শরণার্থীদের বোঝা সামলাতে তুরস্ক এখনই হিমসিম খাচ্ছে, এর মধ্যে নতুন করে আসা শরণার্থীদের স্রোত তুরস্কের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।

গত ৪৮ ঘন্টায় ৩৫ হাজার সিরিয়ান শরণার্থী সেখানে জড়ো হয়েছে। এরপর ইইউ নেতাদের বৈঠক শেষে তুরস্ককে সীমান্তের ফটক খুলে দেয়ার আহ্বান জানানো হয়। তবে তুরস্কের এক সীমান্তবর্তী প্রদেশ কিলিসের গভর্ণর সুলেমান তপসিজ বলেছেন, এই শরণার্থীদের জন্য তুরস্ক তাদের সীমান্ত খুলবে না।

“আমাদের সীমান্তবর্তী ৮টি ক্যাম্প রয়েছে। এবং সেখানে নতুন শরণার্থীদের আশ্রয় দেয়ার ক্ষমতাও আমাদের আছে।তবে আমরা মনে করছি না যে, এই মুহূর্তে তাদের দেশে প্রবেশ করতে দেয়ার প্রয়োজন আছে। ঐ শরণার্থীদের জন্য আশ্রয় এবং পর্যাপ্ত খাদ্য দেয়া হচ্ছে।তাই তাদেরকে তুরষ্কের ভূখন্ডে প্রবেশ করতে দেয়ার প্রয়োজন নেই”।
সিরিয়ায় সংঘাত শুরু হবার পর দেশটির বিশ লাখেরও বেশী শরণার্থীকে আশ্রয় দিয়েছে তুরস্ক, কিন্তু আরো শরণার্থীকে তারা এখন আশ্রয় দেবে কিনা সেটা এখন পরিস্কার নয়।
নতুন করে যে শরণার্থীদের ঢল নেমেছে, তাদের আশ্রয় দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের দিক থেকেও চাপের মুখে আছে তুরস্ক।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা