,

সাজাপ্রাপ্ত বিডিআর বিদ্রোহীর ছেলেকে স্কুল থেকে বাধ্যতামূলক টিসি

kustia1435308892কুষ্টিয়া প্রতিনিধি : বিডিআর বিদ্রোহের মামলায় বাবা অভিযুক্ত হওয়ায় কুষ্টিয়া বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে দশম শ্রেণীর ছাত্র আকাশ কুমারকে ‘বাধ্যতামূলক’ ছাড়পত্র দেওয়া হয়েছে।

কুষ্টিয়া বিজিবির অধিনায়ক (সিও) লে. কর্নেল আবুল কালাম আজাদ বলেন, ‘বিজিবি হেড কোয়ার্টার থেকে সিদ্ধান্ত হয়েছে, বিডিআর বিদ্রোহের ঘটনায় অভিযুক্ত ও সাজাপ্রাপ্ত হলে তাদের সন্তানদেরকে বিজিবির বিদ্যালয় থেকে টিসি দেওয়া হবে। সেই সিদ্ধান্তমতো আকাশকে বাধ্যতামূলক ছাড়পত্র দেওয়া হয়েছে।’
আকাশের বাবা বাবু কুমার বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ, তিনি বিডিআর বিদ্রোহের সঙ্গে জড়িত ছিলেন। তাকে ২০১১ সালে বিডিআর থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়।

বাবার দায়ে ছেলেকে বিদ্যালয় থেকে ছাড়পত্র প্রদান করায় হতবাক তার পরিবার। এতে আকাশের শিক্ষাজীবন ‘ধ্বংসের মুখে পড়েছে’ বলেও অভিযোগ করছেন তার মা প্রার্থনা রাণী।
আকাশ কুমার প্রাথমিক ও জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার দুটিতেই পেয়েছিল জিপিএ-৫। কুষ্টিয়ায় বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজে সে পড়ত বিজ্ঞান বিভাগে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা