,

মূসা আ. এর লজ্জাশীলতা

images14আবু হুরায়রা (রা.) বলেন, রাসূল (সা.) বলেছেন, ‘মূসা (আ.) ছিলেন খুব লজ্জাশীল ও পর্দানশীন ব্যক্তি। তাঁর লজ্জাশীলতার কারণে তাঁর দেহের উত্তম অংশ দেখা যেত না। ফলে বনী ইসরাঈলের লোকেরা তাঁকে নানা ভাবে কটূক্তি ও পীড়িত করছিল। তারা বলল, তাঁর শরীরে কোন দোষ-ত্রুটি থাকার কারণেই তিনি এ পর্দা করছেন। নিশ্চয় তাঁর চামড়ায় কুষ্ঠরোগ বা তাঁর হার্নিয়া রয়েছে কিংবা সে অন্য কোনো রোগাক্রান্ত।

এ অবস্থায় আল্লাহ তা‘আলা চাইলেন যে, মূসা (আ.)-কে তারা যা বলছে তা থেকে তিনি তাঁকে মুক্ত করবেন। অত:পর মূসা আ. একদিন একাকী (গোসলের উদ্দেশ্যে) নির্জনে গেলেন। অত:পর তিনি তাঁর পরিধেয় কাপড় একটা পাথরের উপর রেখে গোসলের উদ্দেশে জলাশয়ে নামলেন। অত:পর তিনি জলাশয় থেকে উঠে কাপড় নেয়ার জন্য পাথরের নিকট আসলেন। আর পাথর তাঁর কাপড় নিয়ে দূরে সরতে লাগল। অত:পর তিনি তাঁর লাঠি নিয়ে পাথরের খোঁজে ছুটলেন এবং বলতে শুরু করলেন, হে পাথর! আমার কাপড়, হে পাথর! আমার কাপড় (লুঙ্গি জাতীয় পরিধেয়)। অবশেষে বনী ইসরাঈলের একটা দলের নিকটে গিয়ে থামল।

ফলে তারা তাঁকে বস্ত্রহীন অবস্থায় দেখল যে, আল্লাহ তাকে কতই না সুন্দর করে সৃষ্টি করেছেন। আর এভাবে তিনি তাঁকে তাদের কথিত দোষ থেকে মুক্ত করলেন। তারা বলল, আল্লাহর কসম! মূসা (আ.)-এর কোন রোগ-ব্যাধি নেই। পাথর দাঁড়াল, মূসা (আ.) তাঁর কাপড় নিয়ে পড়লেন এবং তাঁর লাঠি দিয়ে পাথরকে কঠিনভাবে প্রহার শুরু করলেন। আল্লাহর কসম! তাঁর প্রহারে পাথরে তিন, চার বা পাঁচটি আঘাতের চিহ্ন বিদ্যমান ছিল। আর এর মধ্যদিয়ে মূসা আ.-এর শারীরিক নিখুঁত অবস্থা প্রমাণ করিয়ে আল্লাহ বলেন,- ‘হে মুমিনগণ! যারা মূসাকে কষ্ট দিয়েছে, তোমরা তাদের ন্যায় হয়ো না। অতঃপর আল্লাহ তাকে তাদের কথিত অপবাদ থেকে মুক্ত করলেন, আর তিনি ছিলেন আল্লাহর নিকট মর্যাদাবান’ – সূত্র:(বুখারী ও তিরমিযি)

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা