,

বাংলাদেশের মানুষ উলফার সংগ্রামকে সমর্থন করে : অনুপ চেটিয়া

anup-me-400x278বাংলাদেশের ৭৫ থেকে ৮০ ভাগ মানুষ উলফার সংগ্রামকে সমর্থন করে বলে মন্তব্য করেছেন উত্তর-পূর্ব ভারতের ‘বিচ্ছিন্নতাবাদী’ সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা) সাধারাণ সম্পাদক অনুপ চেটিয়া। গত ২৬ জানুয়ারি আসামের ডিব্রুগড় জেলার জেরাইগাঁওয়ে নিজ বাড়িতে আমাদের সময় ডটকমকে দেওয়া এক সাক্ষাতকারে এ কথা বলেন তিনি।

তিনি দাবি করেন, বাংলাদেশের অনেক মানুষ চায় ভারত ভাগ হয়ে যাক। ভারত দুর্বল প্রতিবেশী হোক। রাজনৈতিকভাবে সচেতন এমন কেউ কেউ চায় শক্তিশালী প্রতিবেশীর চেয়ে দুর্বল প্রতিবেশী থাকলে আমাদের জন্য ভালো হবে। আর এই ৭৫ থেকে ৮০ ভাগ মানুষ উলফার প্রতি সমর্থন রয়েছে। তারা সাহায্য করতে না পারে কিন্তু সহানুভূতি আছে। সহযোগিতার মানসিকতা আছে। এটা আওয়ামী লীগ বলে কথা না, বিএনপি বলে কথা না এবং জামায়াত বলেও কথা না। এই ৮০ ভাগ মানুষের মধ্যে আওয়ামী লীগের সংখ্যাটা একটু কম। কিন্তু বিএনপি-জামায়াতের একশ ভাগ মানুষ আমাদের সমর্থন করে।

বাংলাদেশের কারাগারে দীর্ঘ ১৮ বছর বন্দিত্ব জীবন শেষে তিনি এখন আসামে মুক্ত জীবন-যাপন করছেন। আসামের স্বাধীনতার আন্দোলন থেকে সরে ভারতের সরকারের সঙ্গে তিনি শান্তি আলোচনা চালিয়ে যাচ্ছেন।
ধহঁঢ়্ সববাংলাদেশ থেকে দীর্ঘ ১৮ বছর পর দেশে ফেরার অনুভূতি কেমন জানতে চাইলে অনুপ চেটিয়া বলেন, নিজের জš§ভূমিতে ফিরে অবশ্যই অনেক ভালো লাগছে। ১৯৯৫ সালের ডিসেম্বরে আসাম থেকে চলে গিয়েছিলাম। অনেকদিন পরে আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা হচ্ছে। ১৮ বছর পর নিজের পরিবারের সঙ্গে মিলতে পারছি। স্বাভাবিকভাবেই অনেক ভালো লাগছে। ১৯৯২ সালের পর দেখা হয়নি অত্মীয়-স্বজনদের সঙ্গে।

দেশে ফিরে এখন কী করছেন জানতে চাইলে তিনি বলেন, দেশে ফিরেই উলফার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি। সরকারের সঙ্গে শান্তি আলোচনা চলছে তাতেও নেতৃত্ব দেব। ইতোমধ্যে উলফা প্রতিনিধি সম্মেলনে সিদ্ধান্ত হয়েছে আগামীতে সরকারের সঙ্গে শান্তি আলোচনায় নেতৃত্ব দেব।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা