,

বিয়ের আগের রাতে মিলল গায়িকার মৃতদেহ

gaik_101184ডেস্ক রিপোর্ট : বিয়ের আগের রাতে নিজ ফ্ল্যাটে মিলল ভারতের চেন্নাইয়ের মালয়ালি গায়িকা শান জনসনের মৃতদেহ। শুক্রবার রাতে চেন্নাইয়ের কোদামবাক্কামে তাঁর নিজের ফ্ল্যাট থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। দ্বিতীয় বার বিয়ের জন্য মায়ের সঙ্গে শনিবার কোচি যাওয়ার কথা ছিল এই গায়িকার।

শানের এক আত্মীয় জানান, বৃহস্পতিবার রাত সাড়ে নয়টা নাগাদ কোদামবাক্কামের ফ্ল্যাটে পৌঁছান শান। পরদিন তাঁর রেকর্ডিংয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু ওই দিন বারবার তাঁকে ফোন করে সাড়া না পাওয়ায় এক বন্ধুকে খবর নিতে বলেন শানের মা। বন্ধুটি পুলিশে খবর দিলে দরজা ভেঙে উদ্ধার হয় তরুণী গায়িকার দেহ।

ওই আত্মীয় আরও জানান, প্রথম বিয়ের পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন শান। এর পর থেকেই নিয়মিত ওষুধ খেতেন তিনি।

তবে অতিরিক্ত মাত্রায় ওষুধ খাওয়ার ফলেই তার মৃত্যু হয়েছে কি না তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ এ বিষয়ে তদন্ত করছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা