,

আগামী মার্চেই বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হবে-মির্জা ফখরুল

222222222আশুগঞ্জ প্রতিনিধি॥ বিএনপির ভারপ্রার্প্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী মার্চে দলীয় কাউন্সিলের ভ্যানুর ক্ষেত্রে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। তবে বেশ কয়েকটি জায়গা বিষয়ে আবেদন করেছি। কিন্তু এখনো ভ্যানুর ক্ষেত্রে কোন নিশ্চয়তা পাওয়া যায়নি। তবে ভ্যানু যেখানেই হোক আগামী মার্চেই বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হবে। তিনি আরো বলেন, সারা দেশে দলীয় নেতা-কর্মীকে এখনো অশংখ্য মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। মামলার ভয়ে এখনো দলীয় নেতা-কর্মীরা পালিয়ে বেড়াচ্ছে। তিনি আজ শনিবার রাত ৮টায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে হোটেল উজান ভাটির কনফারেন্স রুমে স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের সাথে মতবিনিময় শেষে এটিএন বাংলাকে এ কথা জানান।
এ সময় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা উকিল আব্দুস সাত্তার ভূইয়া, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব শ্যামল, আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আবু আসিফ আহমেদ, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ফরহাদ হোসেন আজাদসহ জেলা ও স্থানীয় বিএনপির নেতৃ-বৃন্দ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা