,

আশুগঞ্জে ৪৫০ মেগাওয়াট নির্মানাধীন বিদ্যুৎ কেন্দ্রের প্রশাসনিক ভবনে অগ্নিকান্ড

2222222222ইসহাক সুমন, আশুগঞ্জ প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট নির্মানাধীন বিদ্যুৎ কেন্দ্রের প্রশাসনিক ভবনে অগ্নিকান্ডে ঘটনা ঘটেছে। ততে বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি। আজ শনিবার দুপুরে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব উদ্যোগে নির্মিত গ্যাস ভিত্তিক ৪৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল নর্থ প্রকল্পের নির্মানাধীন প্রশাসনিক ভবনের নিচতলায় ককসীট থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুন লাগার সাথে সাথে মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা অন্তত ৫০ থেকে ৬০ ফুট উপরে উঠে যায়। খবর পেয়ে স্থানীয় দমকল বাহীনি ও বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব দমকল বাহীনির এসে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুন লাগার খবরে বিদ্যুৎ কেন্দ্রের আশপাশের লোকজনের মধ্যে আতংক দেখা দেয়। চলতি বছরের জুনে বিদুৎ কেন্দ্রটি উৎপাদনে আসার কথা রয়েছে।
আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ এস এম সাজ্জাদুর রহমান জানান, নির্মানাধীন বিদ্যুৎ কেন্দ্রের প্রশাসনিক ভবনের নিচতলায় ককসীট থেকে আগুনের সূত্র পাত ঘটে। তবে মুহুর্তের মধ্যেই আগুন নিয়ন্ত্রনে আসাতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা