,

গুজরাটে ব্রিজের রেলিং ভেঙে বাস নদীতে : নিহত ৪২, নিখোঁজ ২০

4bk2আন্তর্জাতিক ডেস্ক : ভারতের গুজরাট রাজ্যে ভয়াবহ বাস দুর্ঘটনায় ৪২ জন নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় ওই সরকারি বাসটি নবসারি থেকে উকাওতে যাওয়ার পথে একটি সেতুর রেলিং ভেঙে পূর্ণা নদীতে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে।

শুক্রবার রাতে প্রাথমিকভাবে ৩৭ জন যাত্রী মৃত এবং ২৪ জন আহত হওয়ার খবর প্রকাশ্যে এলেও আজ (শনিবার) বিভিন্ন মিডিয়া সূত্রে প্রকাশ, ওই বাস দুর্ঘটনায় ৪২ জনের মৃত্যু হয়েছে। যদিও একাধিক মিডিয়াতে ৪২ জন মৃত্যুর পাশাপাশি ২০ জন নিখোঁজ হওয়ার খবর দেয়া হয়েছে। দুর্ঘটনার কবলে পড়া ওই বাসটিতে কমপক্ষে ৬৫ জন যাত্রী ছিল।

গুজরাট রাজ্য সড়ক পরিবহণ দফতরের ওই বাসটি একটি সেতুর উপর দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে লোহার রেলিংয়ে ধাক্কা মারলে প্রায় ২০ ফুট উঁচু থেকে সেটি নদীর মধ্যে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ, দমকল বাহিনী এবং অন্যান্য উদ্ধারকারী দল পৌঁছায়। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

মুখ্যমন্ত্রী আনন্দীবেন প্যাটেল ভয়াবহ এই দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করে মৃতদের পরিবারপিছু চার লাখ টাকা করে আর্থিক সাহায্য দেয়ার ঘোষণা করেছেন। এছাড়া আহতদের চিকিৎসা খরচ দেয়ার কথা জানিয়েছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঘটনায় দুঃখ প্রকাশ করে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। খবর: আইআরআইবি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা