বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

‘খালেদা জিয়ার ফাঁসি কার্যকর করা হবে’

59কুমিল্লা প্রতিনিধি : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে উদ্দেশ্যে করে বলেছেন, মানবতা বিরোধী অপরাধে আপনারও বিচার হবে। ইনশাল্লাহ বিচারে আপনার ফাঁসিও আমরা কার্যকর করব। আপনি পালাতে চাইলেও আমরা সুযোগ দেব, পাকিস্তান চলে যান।
তিনি শনিবার বিকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লালমাই ডিগ্রী কলেজ মাঠে আয়োজিত কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ৪৩ বছর পর শেখ হাসিনা মানবতার অপরাধে অপরাধীদের সাজা দিয়েছেন, যারা গর্ব করে বলেছে আমাদের বিচার কেউ করতে পারবে না। নিজামী, মুজাহিদ, সাকা চৌধুরী কী অট্ট হাসি দিয়ে কথা বলতো! কোথায় মুজাহিদ, কোথায় সাকা চৌধুরী? নিজামীরও ফাঁসির আদেশ হয়েছে, সেটাও ইনশাল্লাহ কার্যকর হবে।
কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের আহবায়ক পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং, রেলমন্ত্রী মুজিবুল হক মুজিব, সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু এমপি, র আ ম ওবায়দুল মোক্তাদির চৌধুরী এমপি, তাজুল ইসলাম এমপি, আবদুর রহমান এমপি, সুজিত রায় নন্দী, কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগের যুগ্ম আহবায়ক অধ্যক্ষ আফজল খান ও সফিকুল ইসলাম সিকদার প্রমুখ।
সভার শেষ দিকে শেখ ফজলুল করিম সেলিম পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে সভাপতি ও রেলমন্ত্রী মুজিবুল হক মুজিবকে সাধারণ সম্পাদক করে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করেন। আগামী ১৫ দিনের মধ্যে তাদের পুর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেয়ার নির্দেশ দেন। সূত্র: বিডি প্রতিদিন।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান