,

নাগরিকত্ব ত্যাগ করছেন মার্কিনিরা

us_3433আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও দীর্ঘমেয়াদী বসবাস (গ্রিন কার্ডধারী) করার সুযোগ ত্যাগের নতুন রেকর্ড হয়েছে। দেশটির ট্রেজারি ডিপার্টমেন্ট জানিয়েছে, গত বছর চার হাজার ২৭৯ জন আনুষ্ঠানিকভাবে দেশটির সঙ্গে সম্পর্ক ত্যাগ করেছেন।

মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের বরাত দিয়ে শুক্রবার ওয়ালস্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে জানানো হয়, টানা তিন বছর যাবৎ এই সম্পর্ক ছেদের ঘটনা ঘটলেও এবার তা রেকর্ড গড়েছে।

প্রতিবেদনে জানানো হয়, ২০১৪ সালের তুলনায় ২০১৫ সালে যুক্তরাষ্ট্র ত্যাগকারীদের সংখ্যা বেড়েছে ২৫ ভাগ। ২০১৪ সালে ৩ হাজার ৪১৫ জন দেশত্যাগী হন। আর এর আগের বছর ২০১৩ তে এই সংখ্যা ছিল ১ হাজার ১১৩ জন।

যুক্তরাষ্ট্রের বাইরে থাকা অঘোষিত অর্থ-সম্পত্তির ওপর কড়াকড়িভাবে আইন প্রয়োগ করায় নাগরিকত্ব ছাড়ার ঘটনা বাড়ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

২০০৯ সাল থেকে যুক্তরাষ্ট্র সরকার নাগরিকদের কাছ থেকে অঘোষিত অর্থ সম্পদের বিপরীতে ১৩.৫ বিলিয়ন ডলার জরিমানা আদায় করে।

এর আগে ওবামা প্রশাসন করপোরেট মানি দেশে রাখার স্বার্থে ও পাচার রোধে ‌’অর্থনৈতিক দেশপ্রেম’ এর কথা বলেছিল। তারই প্রেক্ষিতে অঘোষিত সম্পদ ও অর্থ পাচারের বিষয়ে কড়াকড়ি শুরু করে মার্কিন প্রশাসন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা