,

পালিয়ে বাঁচলেন এমপি রহিম উল্যা

feni_sonagaji_mp_rahim_al_3439নিউজ ডেস্ক : ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ও জেদ্দা (সৌদি আরব) আওয়ামী লীগের সভাপতি হাজী রহিম উল্যার গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। হামলা ঠেকাতে গিয়ে ওসিসহ ১০ জন আহত হয়েছেন।

শনিবার সন্ধ্যায় রহিম উল্যাকে বহনকারী গাড়িটি সোনাগাজী বাজারের জিরোপয়েন্ট অতিক্রম করার সময় এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় নিজ বাড়ি থেকে ঢাকা যাওয়ার পথে এমপি রহিম উল্যাকে বহনকারী গাড়ি সোনাগাজী বাজারের জিরোপয়েন্ট অতিক্রম করার সময় উপজেলা আওয়ামী লীগ অফিস থেকে গাড়িটি লক্ষ্য করে কাঁচের বোতল ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়।

ইটের আঘাতে এমপির গাড়ির গ্লাস ভেঙ্গে যায়। এমপি দ্রুত গাড়ি থেকে নেমে প্রাণে রক্ষা পান।

খবর পেয়ে সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মেজবাহ উদ্দিনের নেতৃত্বে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে তাদের ওপরও হামলা হয়। এতে ওসিসহ ১০ জন আহত হন।

স্থানীয়রা আহত ওসি মেজবাহ উদ্দিনকে রক্তাক্ত অবস্থায় সোনাগাজী হাসপাতালে নিয়ে যায়। আহত অন্যদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

যুগান্তরকে ঘটনার সত্যতা নিশ্চিত করে এমপি রহিম উল্যা জানান, তিনি তার নির্বাচনী এলাকার উন্নয়ন কর্মকাণ্ড দেখে রাতে ঢাকায় ফিরছিলেন। পথিমধ্যে আওয়ামী লীগ অফিস থেকে তাকে হত্যার উদ্দেশ্যে তার গাড়ি লক্ষ্য করে বোমা নিক্ষেপ ও গুলিবর্ষণ করা হয়।

সোনাগাজী থানার ওসি মো. হুমাযুন হামলার সত্যতা নিশ্চিত করে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান।যুগান্তর

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা