,

আখাউড়ায় ফেনসিডিলসহ দুই নারী আটক

333333আমিরজাদ চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার গঙ্গাসাগর এলাকায় অভিয়ান চালিয়ে ১০০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ মোছাম্মৎ লাকী বেগম (৩৫) ও মোছাম্মৎ মাজেদা বেগম (৪০) নামে দুই নারীকে আটক করেছে ১২ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। আজ শনিবার বিকেলে তাদেরকে আটক করা হয়। আটক লাকী বেগম নরসিংদী জেলার রায়পুরা উপজেলার বড়মারা গ্রামের মো. আমির হোসেনের স্ত্রী ও মাজেদা বেগম ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ গ্রামের মৃত মজিবুর রহমানের স্ত্রী।

বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকেলে গঙ্গাসাগর রোড এলাকায় বিজিবির একটি দল মাদক বিরোধী অভিযান চালায়। অভিযান চলাকালে একটি যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিক্শায় তল্লাশি করে কৌশলে লুকিয়ে রাখা বডি ফিটিং অবস্থায় ১০০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ ওই দুই নারীকে আটক করা হয়।আটককৃতদের মাদকসহ আখাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা