,

ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসা নায়েবে নবী তৈরিতে শত বর্ষ ধরে কাজ করে যাচ্ছে

IMG_20141106_130606-338x450-1-338x450ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ভাল-মন্দ, হক-বাতিলের দ্বন্ধ চিরদিন ছিল, আছে এবং থাকবে। নবী রাসুলগন আল্লাহ তা আলার কর্তৃক মনোনীত হয়ে দ্বীনি হকের দাওয়াত দিয়ে পৃথিবীকে আলোকিত করেছেন। আল্লাহর মনোনীত দ্বীন প্রতিষ্ঠার জন্য সাহাবায়ে কেরাম আত্ম ত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন। তাঁদের উত্তরসূরী তৈরিতে দেশের মাদ্রাসাগুলো নিবেদিত ভাবে কাজ করে যাচ্ছে। এ ক্ষেত্রে দেশের কওমী মাদ্রাসাগুলো যুগ যুগ ধরে অন্যন্য ভূমিকা পালন করছে। নবী-রাসুল এর ওয়ারেস তৈরিতে তাদের ত্যাগ অপরীসিম। ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসা নায়েবে নবী তৈরিতে শত বর্ষ ধরে কাজ করে যাচ্ছে। গত শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহ ময়দানে মাদ্রাসার ১০৩তম ৩দিন ব্যাপী বার্ষিক সম্মেলনের দ্বিতীয় দিনে দেশ-বিদেশের শীর্ষ আলেমগন উপরোক্ত বক্তব্য রাখেন। জাামিয়ার সদর আল্লামা আশেক এলাহী ইব্রাহিমীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মুহতামিম আল্লামা আবুল কাশেম নোওমানী, আল্লামা ক্বারী আব্দুর রউফ, দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ গবেষক আল্লামা উবাদুর রহমান খান নকভী, সাবেক মন্ত্রী মুফতি মুহাম্মদ ওযাক্কাস, বরুণা’র পীর আল্লামা রশিদুর রহমান ফারুক,আল্লামা জুবায়ের আহমেদ আনসারী, মুফতি সাখাওয়াত হোসেন, মাওলানা কেফায়েত উল্লাহ আযহারী প্রমুখ। বক্তাগন আরো বলেন, ইসলাম ধর্মের সাথে সন্ত্রাস ও জঙ্গীবাদের কোন সম্পর্ক নেই। এদেশের আলেম ওলামাগন সব সময় শান্তির পক্ষে কাজ করে যাচে। হক কথা বলতে তারা কোন দিন কুন্ঠাবোধ করেন না। বক্তাগন দেশের আলেম-ওলামা ও মাদ্রাসার ছাত্র শিক্ষকদের দেশের শান্তি শৃংখলা এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় ইমানী চেতনা নিয়ে কাজ চালিয়ে যাওয়ার আহবান জানান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা