,

‘নারীর সম্মান পোশাকের মাপে নয়’

Bidya-homeবিনোদন ডেস্ক : বলিউডে নারীকেন্দ্রিক সিনেমার অন্যতম অভিনেত্রী বিদ্যা বালান। সিনেমার পর্দার পাশাপাশি ব্যক্তিজীবনেও নারীদের অধিকার আদায়ের লড়াইয়ে সক্রিয়। এ অভিনেত্রী বলেন, ‘মেয়েদের সম্মান কখনও তার পোশাকের মাপ দিয়ে বিচার করা ঠিক নয়৷’

সম্প্রতি ‘ইয়ুথ ফর ইউনিটি’-এর ব্যানারে এক সমাবেশে তরুণদের উদ্দেশে এ কথা বলেন ভারতের জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রীবিদ্যা বালান৷ ভারতজুড়ে নারী নিগ্রহের ঘটনা বাড়ছে৷ এ প্রসঙ্গে বলতে গিয়ে বিদ্যা বলেন, ‘নারীদের সম্মান করা মনের ব্যাপার৷ মেয়েরা যা খুশি তা পরতে পারে৷ যে কোনোও পোশাকে আসতে পারে৷ তাতে কিছু এসে যায় না৷ নারীদের সম্মান কখনও তাদের পোশাকের মাপ অনুযায়ী হতে পারে না৷’

নিজের অভিনীত ‘ডার্টি পিকচার’ চলচ্চিত্রের উদাহরণ টেনে বিদ্যা বলেন, ‘চরিত্রের প্রয়োজনে সিনেমাটিতে খোলামেলা পোশাকে অভিনয় করেছি। এতে আমার সম্মানহানী হয়নি। কারণ আমি জানি, কি করতে যাচ্ছি।’

ইভটিজিংয়ের ঘটনা রুখতে মেয়েদের আরও সাহসী হতে বলেন বিদ্যা৷ এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যখন যেখানে নারীর সম্মানহানির ঘটনা ঘটবে, সেখানেই প্রতিরোধ গড়ে তোলাতে হবে।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা