,

ধুলায় ঢোকাই দায় বইপ্রেমীদের

book fair_101168নিউজ ডেস্ক : ধুলায় ধূসর বইমেলা। চোখ ঢেকে, নাকে কাপড় ধরেও কাজ হচ্ছে না। দম বন্ধ হওয়ার অবস্থা। গত কয়েক দিনে এর একটা সীমা পরিসীমা থাকলেও ছুটির দিন শুক্রবার তা তীব্র আকার ধারণ করে। ধুলার কারণে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় ঢোকাই দায় হয়ে পড়ে। অনেকে আবার অসুস্থ হয়ে পড়েন। যাদের ডাস্ট (ধুলা) অ্যালার্জি আছে তাদের তো করুণ অবস্থা।

আপু মুখে কাপড় দিয়ে রেখেছেন কেন? ‘মেলা ধুলা তাই’ এভাবেই প্রতিবেদকে প্রশ্নের উত্তর দিলেন জাগৃতি প্রকাশনীর বিক্রয় কর্মী সামসুন্নাহার।

মিরপুর থেকে এসেছে মারুফুল ইসলাম। সোহরাওয়ার্দী উদ্যান থেকে নাকে হাত দিয়ে বের হচ্ছিলেন। বললেন, ‘ভাই অসহ্য ধুলা, কর্তৃপক্ষের এ ব্যাপারে নজর দেয়া উচিত।’

গতকাল শুক্রবার মেলা ঘুরে দেখা গেছে, সোহরাওয়ার্দী উদ্যান অংশে বিক্রয়কর্মী, ক্রেতা ও দর্শনার্থীরা ধুলার জন্য অস্বস্তির মধ্যে পড়েছেন। অনেকেই নাকে কাপড় রেখে চলতে দেখা গেছে। তবে বাংলা একাডেমির ভেতরে ধুলার কোনো অস্তিত্ব নেই। পরিচ্ছন্ন পরিবেশ। সোহরাওয়ার্দী উদ্যানে এলে মেলার দুই অংশের ভিন্ন ভিন্ন চিত্র চোখে পড়ে।

ববি ও ঝর্ণা পড়েন ইডেন কলেজে। সোহরাওয়ার্দী উদ্যানের ধুলায় বিরক্ত হয়ে তারা বলেন, ‘আসলে বইমেলায় প্রচুর লোকসমাগম হয়। এমনিতেই এবার অনেক বড় পরিসরে হচ্ছে। তাই ধুলা উড়ছে বেশি। তবে কর্তৃপক্ষ যদি ভালোভাবে পানি ছিটিয়ে দেয় তাহলে এ থেকে অনেকটা রেহাই পাওয়া যাবে।’

‘আচ্ছা মেলায় ফায়ার সার্ভিস দল কি পানি দিয়ে ধুলো নিয়ন্ত্রণ করতে পারে না?’ এমন প্রশ্নের জবাবে মেলার সায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা আমজাদ হোসেন বলেন ‘ আসলে আমাদের আগুন নিয়ন্ত্রণের কাজ। ধুলোর বিষয়টি ঢাকা সিটি করপোরেশন দেখে। সকালে তারা এসে পানি দিয়ে গিয়েছে কিন্তু সব জায়গার গাড়ি ঢুকতে পারে না। তাই ভালোভাবে সম্ভব হয় না পানি ছিটানো।’

মোহাম্মদপুর থেকে পরিবার নিয়ে এসেছে আসিফ আহমেদ। মুখে রুমাল দিয়ে যাচ্ছিলেন তারাও। বললেন, ভাই মেলায় ধুলা হবে এটা মাথায় রেখেই পরিবার নিয়ে বইমেলায় এসেছি। এত বড় খোলা জায়গা ধুলো নিয়ন্ত্রণ করা কঠিন কাজ। তার ওপর আজ বই মেলা খুলেছে সকাল এগারোটার দিকে।’

ধুলা নিয়ে কথা বলার জন্য সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বইমেলার সদস্য সচিব ড়. জালাল আহমেদের অফিসে গেলে সেখানে তাকে পাওয়া যায়নি। ফোনে যোগাযোগ করলে ফোনটি বন্ধ পাওয়া যায়। তাই এ ব্যাপারে তার বক্তব্য নেয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ