,

‘কাবিলে’ হৃতিকের অনুরোধে রাখা হচ্ছে সানিকে

jakia..sunny_101167বিনোদন ডেস্ক : বলিউ়ডে যে সানি লিওনের চাহিদা ক্রমশই বাড়ছে তা আরও একবার প্রমাণ হলো। আমির খান তাঁর সঙ্গে আগেই অভিনয় করতে চেয়েছিলেন, এ বার সেই তালিকায় নাম লেখালেন হৃতিক রোশনও।

ডুগ্গু চান তাঁর পরবর্তী হোম প্রো়ডাকশনের আইটেম নম্বরে সানির শরীরী হিল্লোল। বলিউডে জোর খবর, সঞ্জয় গুপ্ত পরিচালিত ‘কাবিল’ সিনেমায় হৃতিকের ইচ্ছেতেই নেয়া হচ্ছে সানিকে। চলতি মাসেই শুরু হতে পারে এই চলচ্চিত্রের শুটিং।

শোনা যাচ্ছে, শুধু আইটেম নম্বর নয় একটি দৃশ্যে সানির সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন হৃতিকও। প্রযোজক রাকেশ রোশন জানিয়েছেন, ‘‘এটা ঠিক যে, আমরা সানির সঙ্গে কথাবার্তা বলছি। কিন্তু কোনও কিছুই এখনও চূড়ান্ত হয়নি।”

‘কাবিল’-এ অনেক নায়িকা রয়েছেন। হৃতিকের বিপরীতে অভিনয় করবেন ইয়ামি গৌতম। এ ছাড়াও থাকবেন কারিনা কাপুর, পরিণীতি চোপড়া, আনুশকা শর্মা। হৃতিকের পরের সিনেমা আশুতোষ গোয়ারিকরের মহেঞ্জোদারো মুক্তি পেতে পারে ১২ আগস্ট। এই সিনেমার হাত ধরেই অনেক দিন পর বক্স অফিসে বাজিমাত্ করতে চাইছেন নায়ক।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে