,

খেলে ‘মন খারাপ’ ভালো হয়?

photo-1454738675স্বাস্থ্য ডেস্ক : মন খারাপ? অথবা মেজাজ বিগড়ে আছে? তাহলে চকোলেট খান। কিছু খাবার রয়েছে যেগুলো উদ্বেগ এবং বিষণ্ণতা দূর করতে চমৎকারভাবে সাহায্য করে। বিশ্বাস হচ্ছে না তো?

বিশেষজ্ঞদের বরাত দিয়ে জীবনধারা বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের স্বাস্থ্য বিভাগে বলা হয়, ‘কিছু খাবার রয়েছে যেগুলো আসলেই মন ভালো করে দেয়। এই খাবারগুলো মস্তিষ্কে এক ধরনের রাসায়নিক নিঃসরণে সাহায্য করে যাতে আপনার আনন্দ বা সুখী হওয়ার বোধ তৈরি হয়।’

কলা
কলার মধ্যে রয়েছে উচ্চ পরিমাণ অ্যামাইনো এসিড ও ট্রিপটোফেন। এসব উপাদান মনকে শিথিল করতে সাহায্য করে এবং এতে ঘুম ভালো হয়। এটি মস্তিষ্কে সেরোটোনিন নামক রাসায়নিক পদার্থ তৈরি করে, এতে সুখী বোধ হয়। মস্তিস্কে এই রাসায়নিক পদার্থের অভাব হলে বিষণ্ণতা তৈরি হয়।

টমেটো
টোমেটোর মধ্যে রয়েছে লাইকোপেন।এটি মানসিক চাপ কমাতে সাহায্য করে এবং শরীরের ক্লান্তিভাব দূর করে। মন খারাপ থাকলে টমেটোর সালাদ খেতে পারেন। মন কিছুটা হলেও চাঙ্গা লাগবে।

সূর্যমুখির বীজ
এই বীজ মনকে ভালো করতে কাজে দেবে। এটি এমাইনো এসিডের একটি ভালো উৎস। এটি মস্তিষ্কে সুখী রাসায়নিক পদার্থ তৈরি করতে কাজ করে এবং বিষণ্ণতার দূর করে।

বাদাম
একমুঠো বাদাম খাওয়া মনে ইতিবাচক পরিবর্তন আনে। এর মধ্যে রয়েছে প্রোটিন, ভিটামিন, ওমেগা-৩ ফ্যাটি এসিড। এগুলো উদ্বেগ এবং মন খারাপের বিরুদ্ধে কাজ করে। মন খারাপ হলে একমুঠো বাদাম খেতে পারেন। মন ভালো হয়ে যাবে।

চকোলেট
এর মধ্যে অ্যানানডামাইড নামক এক ধরনের উপদান রয়েছে। এটি বিষণ্ণতা দূর করে মনকে ভালো করে। তবে ভালো মানের চকোলেট এবং কালো চকোলেটে এই উপাদান পাওয়া যায়। তাই মন খারাপ হলে খেয়ে নিতে পারেন চকোলেট।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা