,

‘এই রাত গোলাপ আর পরীর’

PORI-ABবর্তমান সময়ে আলোচনার তুঙ্গে থাকা চিত্রনায়িকা পরীমনি তার ফেসবুক পেইজে ফুলের রানি গোলাপের সঙ্গে কিছু সুন্দর মুহূর্তের ছবি পোস্ট করেছেন। শিরোনামে লিখেছেন, ‘এই রাত গোলাপ আর পরীর রাত’।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সম্প্রতি ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনির কয়েকটি ছবিকে ঘিরে তোলপাড় সৃষ্টি হয়। ছবিতে পরীমনিকে এক যুবকের সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায়। সেই যুবক নাকি পরীমনি স্বামী এমনটা দাবি করেছেন অনিক আব্রাহাম নামের এক ব্যক্তি।
ইসমাইল নামে কথিত স্বামীর সঙ্গে পরীমনির ছয়টি ছবি পোস্ট করেন অনিক আব্রাহাম। তিনি স্ট্যাটাসে লিখেন, ‘আমার বন্ধু ইসমাইল আর তার স্ত্রী স্মৃতি মনি, যে আজ বাংলা চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনি। এক সময় ভোলা সদরেই থাকতো তার জামাইর বাড়িতে। তারপর তার নেশা গেলো অর্থ আর লোভ লালসার দিকে। যার জন্য আমার সহজ সরল বন্ধুকে ত্যাগ করতে দ্বিধাবোধ করল না। যাই হোক ছবিগুলো দেখে পুরনো দিনের কথা মনে পড়ে গেল। তাই সবার সাথে একটু শেয়ার করলাম।’
এই ছবি ফেসবুকে আপলোড করার সঙ্গে সঙ্গে ঝড় বইয়ে যায়। ছবিটি শেয়ার করে নানাজন নানা মন্তব্য করেন। কেউ কেউ ছবিটি ফেইক বলেও দাবি করেন।
তবে পরীমনি গণমাধ্যমের কাছে ছবিটির সত্যতা স্বীকার করে বলেন, “ছবির ছেলেটি আমার কাজিন। ছোটবেলা থেকেই তাকে আমি চিনি। তাছাড়া এ ছবিতে এমন কী আছে যে ছেলেটিকে আমার স্বামী বলা হচ্ছে। সত্যিই যদি সেটা হয় তবে প্রমাণ হাজির করুক।” তিনি দাবি করেন, তার এক বন্ধু উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ছবি ফেসবুকে ছড়িয়েছেন। তার নামে কোনো গসিপ না ছড়াতে তিনি সবার প্রতি অনুরোধ জানান।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা