,

প্রত্যেকে ঘরে ঘরে বিদ্যুৎ পাবে : প্রধানমন্ত্রী

sheikh-hasin_8259নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের ৭৫ ভাগ মানুষ বিদ্যুৎ পায়। ২০২১ সালে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে। প্রত্যেকে ঘরে ঘরে বিদ্যুৎ পাবে।

আজ শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) ৫৬ তম সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী এ কথা বলেন। বেসরকারি একটি টিভি চ্যানেল সূত্রে এ খবর জানা গেছে।

নেপাল ও ভুটানের সহযোগিতায় যৌথ বিদ্যুৎকেন্দ্র হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। উত্তরবঙ্গে আরেকটি বিদ্যুৎকেন্দ্র হবে বলে তিনি জানান।

প্রধানমন্ত্রী বলেন, ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে তেল কেনার পরিকল্পনা করছে সরকার। সারা দেশে ১০০টি শিল্পশহর গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের।

বক্তব্যের একপর্যায়ে প্রকৌশলীদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করার সমস্যা হলো, এতে অনেক বেশি জায়গা লাগে। সে ক্ষেত্রে সোলার প্যানেলগুলো মাটি থেকে কিছুটা উঁচুতে তৈরি করা সম্ভব হলে নিচের জায়গায় চাষবাস করা যায়। এ ব্যাপারটি সম্ভব কি না, তা ভেবে দেখতে প্রকৌশলীদের প্রতি তিনি আহ্বান জানান।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা