,

নতুন খনিজ নিয়ে সৌদি আরবে গুজব

download (27)সৌদি আরবের তায়েফ শহরের একটি পাহাড়ে চকচকে খনিজ পাওয়া গেছে। দেশটির সামাজিক মাধ্যমে প্রথমে সোনা পাওয়া গেছে বলে খবর ছড়িয়ে পড়ে।সৌদি ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (এসজিএস) জানিয়েছে, তাদের একটি দল তায়েফের ওই পাহাড়ে গিয়ে নমুনা নিয়ে আসে গবেষণাগারে। এখানে পরীক্ষা করে দেখা যায় এসব খনিজ সোনা নয়।এসজিএসের একজন মুখপাত্র বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে জানান, সাধারণ যেটিকে মানুষ সোনা ভেবেছিল সেটি আসলে পাইরাইট নামের খনিজ পদার্থ। হলুদ রঙের পদার্থটি আয়রন ডাইসালফাইড দিয়ে গঠিত। সাধারণের কাছে এটি বোকার সোনা হিসেবে পরিচিত। পাইরাইট ভূ-উদগীরণ থেকে নিঃসৃত পাথরের মধ্যে সাধারণত পাওয়া যায়, যা উচ্চ তাপমাত্রায় বিভিন্ন রাসায়নিক পরিবর্তনের মধ্য দিয়ে হয়।সৌদি আরবের দৈনিক সৌদি গেজেটে বলা হয়, সোনার গুজব ছড়িয়ে পড়ার ব্যাপারে তায়েফের মানুষ মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে। অনেকে চুপচাপ থাকলেও বিভিন্ন মানুষ ঘটনাস্থলে চকচকে খনিজ পদার্থ ব্যাগভর্তি করে নিয়ে আসে। তাদের ধারণা ছিল, এখান থেকে তারা সোনা পাবে।তায়েফের দক্ষিণ-পূর্বে সড়ক নির্মাণের কাজে নিয়োজিত শ্রমিকরা প্রথমে এ পদার্থের সন্ধান পান।গুজব ছড়িয়ে পড়লে বিপুল মানুষ সেখানে যায়। তবে পুলিশ ব্যাপারটি নিয়ন্ত্রণে নিয়ে স্থানটি ঘিরে রেখেছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা