,

মরিনহোর সাথে ম্যানইউর আলোচনা শুরু

123133Mourinhoম্যানচেস্টার ইউনাইটেডের ব্যাপারে হোসে মরিনহোর আগ্রহটা অনেক পুরনো। স্যার আলেক্স ফার্গুসন যখন কোচ তখনো সেই আগ্রহের কথা বলেছেন। ওল্ড ট্র্যাফোর্ডে যাওয়ার সুযোগ প্রায় এসেছিল একবার। কিন্তু ২০১৩ সালে ফার্গুসনের বিদায়ের সময় মরিনহো ব্যস্ত ছিলেন অন্য কিছু নিয়ে। চেলসি ছিল তার স্বপ্নের দল। বলেছিলেন, বিশ্বের সবকিছুর বিনিময়ে চেলসির কাজ করতে আগ্রহী তিনি। কিন্তু সেই চেলসি ব্যর্থতার দায়ে গত ডিসেম্বরে বিদায় করে দিয়েছে তাকে। নতুন কাজ দরকার মরিনহোর। ম্যানচেস্টার ইউনাইটেড মরিনহোতে আগ্রহী। ক্লাবটির সাথে এই পর্তুগিজের প্রতিনিধিদের আলাপ আলোচনা শুরু হলো।

৫৩ বছরের মরিনহোর কোচিংয়ে আগের বছর ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে চেলসি। কিন্তু এই বছরের শুরু থেকে দারুণ ব্যর্থতায় কাটে সময়। শেষ পর্যন্ত কাজটা আর ধরে রাখতে পারেননি মরিনহো। তবে এই সময়ে লুই ফন হালের হাতে ম্যানইউ প্রত্যাশা অনুযায়ী ভালো করতে পারছে না। ম্যানইউ তাই নতুন কোচের খোঁজে আছে। মরিনহোর কাজ নেই এখন। তাকে পাওয়া গেলে ভালো হয়। এই কোচের সাথে আলোচনা শুরু হলেও ক্লাবের পক্ষ থেকে কোনো মন্তব্য আসেনি।

ম্যানইউতে এখনো এক বছরের চুক্তি বাকি ডাচম্যান ফন হালের। কিন্তু এই গ্রীষ্মেই তাকে সম্ভবত কাজ ছাড়তে হবে। অনেক কিছুই তার পক্ষে যাচ্ছে না। এই সময়ে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি সফল স্প্যানিশ কোচ পেপ গার্দিওলার সাথে চুক্তি চূড়ান্ত করে ফেলেছে। ম্যানইউও বসে থাকতে চায় না। শেষ পর্যন্ত মরিনহোর সাথে তাদের চুক্তিটা হলে আরেকটি প্রতিদ্বন্দ্বিতা দেখা যাবে ইংলিশ লিগে। সেটা মরিনহো ও গার্দিওলার প্রতিদ্বন্দ্বিতা। ৩ বছর রিয়াল মাদ্রিদের কোচ ছিলেন মরিনহো। তখন বার্সেলোনার কোচ ছিলেন গার্দিওলা। ভিন্ন লিগে পুরনো প্রতিদ্বন্দ্বিতার তাই শুরু হতে পারে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা