,

ভাসমান পাহাড় প্লুটোতে  

1158156সম্প্রতি প্লুটোর একটি ছবি প্রকাশ করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সেখানে দেখা গেছে, সেটির আকাশে জমাট নাইট্রোজেন গ্যাসের পাহাড়। আর এতে পানিও থাকতে পারে বলে ধারণা করছেন বিজ্ঞানীরা। নাসার ভাষ্যে, এই পাহাড়গুলো অনানুষ্ঠানিকভাবে স্পুটনিক প্লানাম বলা হচ্ছে। এর অর্থ হলো প্লুটোর হৃদয়। এ ছাড়াও প্লুটোর ভৌগোলিক অবস্থা অনেক বৈচিত্র্যময়। কেননা, নাইট্রোজেন গ্যাসের চেয়ে পানির বরফের ঘনত্ব কম। পৃথিবীর উত্তর মহাসাগরে যেমন বরফ পানিতে ভাসে, তেমনি জমাট নাইট্রোজেনের সাগরে পাহাড়গুলো ভাসছে।

গবেষকদের মতে, প্লুটোতে ভাসমান নাইট্রোজেনের পাহাড়ের গুচ্ছগুলো ১২ মাইল পর্যন্ত বিস্তৃত। তবে উত্তরাঞ্চলে বরফগুচ্ছ বেশ বড়। এগুলো ৩৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে। প্লুটোর এই ছবি তুলতে নিউ হরাইজনে মাল্টিস্পেকট্রাল ভিজিবল ইমেজিং যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে। এর প্রতিটি পিক্সেল ৩২০ মিটার বোঝায়। পাহারে যে ছবি নিয়ে কথা বলা হচ্ছে তা প্লুটোর ৫০০ কিলোমিটার দীর্ঘ ও ৩৪০ কিলোমিটার চওড়া অংশ বোঝায়। আর গত ১৪ জুলাই নিউ হরাইজন মহাকাশযান প্লুটোর কাছে সর্বনিম্ন প্রায় ১৬ হাজার কিলোমিটার দূরত্ব থেকে ছবি তোলে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা