,

বাগদান সারলেন রবিন্দ্র জাদেজা

120850Jadejaক্রিকেট ভাগ্যটা তার ভালোই যাচ্ছে আজকাল। রবিন্দ্র জাদেজার আশা, এবার নারী ভাগ্যও তাকে সবদিক দিয়ে এগিয়ে দেবে। ভারতের এই অল রাউন্ডার শুক্রবার বাগদান সেরে ফেলেছেন রিভা সোলাঙ্কির সাথে। পেশায় রিভা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার।

রাজকোটে জাদেজার নিজের একটা রেস্টুরেন্ট আছে। জাদ্দুস ফুড ফিল্ড। সেখানেই হলো বাগদানের অনুষ্ঠান। নির্বাচিত কিছু অতিথিকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন জাদেজা। তাদের উপস্থিতিতে ঝলমলে পোষাকে জাদেজা ও রিভা আংটি বদল করলেন।

আংটি বদলের আনুষ্ঠানিকতার পর জাদেজা বললেন, “ক্রিকেট খেলায় ভাগ্য একটা বড় ভূমিকা পালন করে। এখন রিভার সাথে আমার বাগদান হলো। আশা করছি ক্রিকেটীয় ও ব্যক্তিগত জীবনে নারী ভাগ্য আমাকে সহায়তা দেবে।” ২০১৬ ভালো যাচ্ছে জাদেজার। এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্ব আসরের দলেও আছেন। প্রথম দুই মাস ভালো গেছে। বছরের পরবর্তী ১০ মাসও ক্রিকেট জীবনে আরো সাফল্য এনে দেবে বলে আশা জাদেজার। বাগদান তো হলো। বিয়ের পরিকল্পনাটা কি? জাদেজা জানালেন, “আমার ক্রিকেট সূচি খুব ঠাসা। বিয়ের জন্য এর মধ্যে থেকেই সময় বের করার চেষ্টা করবো।”

ঘরের মাটিতে বসতে যাচ্ছে টি-টোয়েন্টির বিশ্ব আসর। সেখানে ভালো কিছু করতে চান জাদেজা, “প্রত্যেক খেলোয়াড়েরই বিশ্বকাপ খেলার স্বপ্ন থাকে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করবো।” তাতে জাদেজা উৎসাহ পাবেন রিভার। রিভার ক্রিকেটে খুব আগ্রহ নেই। খেলাও তেমন দেখেন না। তবে জানিয়েছেন, এখন থেকে খেলা দেখবেন।

– See more at: http://www.kalerkantho.com/online/sport/2016/02/06/321714#sthash.dgVsqEYE.dpuf

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে