,

তামিমের ব্যাটে জয় পেল পেশোয়ার

12644787_1554388138208999_544147237346309182_nস্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগে সাকিবের মতো শুরুটা দারুণ হলো তামিম ইকবালেরও। ইনিংস সর্বোচ্চ করেছেন ৫১ রান। দলও জিতেছে হেসেখেলে। শুক্রবার রাতে দুবাইয়ে তামিমের দল পেশোয়ার জালমি ২৪ রানে পরাজিত করেছে ইসলামাবাদ ইউনাইটেডকে।

টসে জিতে আগে ব্যাট করতে নেমে তামিমের ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১৪৫ রান সংগ্রহ করে পেশোয়ার জালমি। জবাবে নয় উইকেটে ১২১ রান সংগ্রহ করে ইসলামাবাদ। গুরুত্বপূর্ণ সময়ে তিন উইকেট নেয়ার সুবাদে ম্যাচ সেরার পুরস্কার জেতেন পেশোয়ার জালমির মোহাম্মদ আসগর।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি মিসবাহর ইসলামাবাদ। ওয়াটসন (২৮) ও বিলিংস (২৬) ছাড়া কারো ব্যাটই হাসেনি। বাকিদের মধ্যে দুজন ছুয়েছেন দুই অংকের রান। আর সবাই ছিলেন যাওয়া আসার মধ্যে। পেশোয়ারের হয়ে আসগর ও রিয়াজ তিনটি, টেইট নেন দুটি উইকেট।

এর আগে টস জিতে আগে ব্যাট করতে নেমে অস্বস্তিতে পড়ে যায় পেশোয়ার জালমির ব্যাটসম্যানরা। তামিম-মোহাম্মদ হাফিজ ইনিংস শুরু করতে নেমে ১৮ রান তুলতেই বিচ্ছিন্ন হয়ে পড়েন। ১১ রান করে ফিরে যান হাফিজ।

এরপর ডেভিড মালানও সুবিধা করতে পারেননি। ১৪ বল খেলে মাত্র ৬ রান করে ফিরে যান তিনি। অভিজ্ঞ কামরান আকমলও (৮) নিজেকে মেলে ধরতে পারেননি। থিতু হয়েও ব্যাটসম্যানদের জন্য শটস খেলা কষ্টসাধ্য হয়ে পড়ছিল। শুরুতে তামিমেরও বল ব্যাটে আসছিল না। রানের জন্য হাপিত্যশ করতে দেখা গেছে তাকে। তবে শেষ পর্যন্ত তামিমই ফিফটি করে পেশোয়ারকে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১৪৫ রান তুলতে সাহায্য করেন।

তামিম ৫১ রানের ইনিংসটি সাজান ৫১ বলে। তিন বাউন্ডারীর পাশাপাশি ছক্কা মেরেছেন একটি। অধিনায়ক শহীদ আফ্রিদি এবং শহীদ ইউসুফ দু’জনই ১৬ রান করে করেছেন। ৩১ রানে ৩ উইকেট নিয়েছেন আন্দ্রে রাসেল। একটি করে উইকেট পেয়েছেন সাঈদ আজমল, শেন ওয়াটসন এবং রুম্মান রইছ।

দিনের প্রথম ম্যাচে সাকিবের অলরাউন্ডিং পারফরমেন্সে জিতেছে করাচি কিংস। এবার তামিমের বদৌলতে দুরুন্ত সূচনা করল পেশোয়া জালমি।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা