বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে যুবলীগ- আ.লীগ সংঘর্ষ, আহত ২০

2016_02_06_01_29_37_vsbzZCrot7jWVxAQtqiLnC63dh953v_originalসিলেট : মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কান্দিগাঁও ইউনিয়ন যুবলীগের সম্মেলনে আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনুসহ অন্ততঃ ২০ জন আহত হয়েছে। আহতদের স্থানীয় ও মৌলভীবাজার সদর হাসপাতাল ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ৭টায় কাদিপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহত রফিকুল ইসলাম রেনু হাসপাতালে
আমাদের মৌলভীবাজার প্রতিনিধি জানিয়েছেন, শুক্রবার বিকেলে কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়ন যুবলীগের পূর্বনির্ধারিত সম্মেলন ছিল স্থানীয় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা যুবলীগের সভাপতি ও সদর পৌরসভার নবনির্বাচিত মেয়র ফজলুর রহমান।

বিকেলে যথাসময়ে সম্মেলন শুরু হয়। সম্মেলন চলাকালে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনু বক্তব্য দিতে গেলে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শফি আহমদ সলমানসহ তার সমর্থকরা বাধা দেয়।

এক পর্যায়ে দু’পক্ষে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনু, জেলা যুবলীগ সদস্য আবু মোহাম্মদ, যুবলীগ নেতা আতিকুর রহমানসহ কমপক্ষে ২০ জন আহত।

এদিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয় ও মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করে।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. সামছুদ্দোহা বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।’ বাংলামেইল

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান