,

রাজধানীর ভাটারায় গলায় ফাঁস দিয়ে গৃহকর্মীর আত্মহত্যা

Shahjadpur20160205181340নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ভাটারা থানাধীন শাহজাদপুরে একটি বাসায় গলায় ফাঁস দিয়ে কবিতা (২০) নামে এক গৃহকর্মী আত্মহত্যা করেছে।

শুক্রবার সন্ধ্যার পর শাহজাদপুর সুবাস্তু টাওয়ারের পেছনে শিলবাড়ির টেক গলির ১০৭৬/নবরত্ন বাসার দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। নিহত কবিতার বাড়ি নড়াইলের নড়াগাছি বলে জানিয়েছে ভাটারা থানা পুলিশ।

তবে অপর একটি সূত্রে জানা গেছে, কবিতা ভাটারা থানার এক এসআইয়ের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করে আসছে। তবে কি কারণে আত্মহত্যা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি।

ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, শওকত আলী নামে জর্জকোর্টের এক আইনজীবীর বাসায় কবিতা নামে ওই গৃহকর্মী কাজ করতো। শুক্রবার রাত ৯টায় খবর পেয়ে পুলিশ কবিতার মরদেহ উদ্ধার করে।

ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা নথিভুক্ত হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

ওই বাসায় বসবাসকারী শওকত আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি থানায় আছি। পরে কথা বলবো।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা