,

নেইমারের বিরুদ্ধে মামলা নিতে আদালতের অস্বীকৃতি

neymar-jrস্পোর্টস ডেস্ক : কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন নেইমার। অন্তত কিছুদিনের জন্য হঠাৎ উড়ে এসে জুড়ে বসা একটা মামলার হাত থেকে বাঁচা গেল। বার্সেলোনা ফরোয়ার্ডের বিরুদ্ধে দুদিন আগে ব্রাজিলে নতুন যে মামলা করা হয়েছিল, সেটি নিতে করতে অস্বীকৃতি জানিয়েছেন আদালত।

গত মঙ্গলবার ব্রাজিলের এক আইনজীবী নেইমার, তাঁর বাবা এবং সংশ্লিষ্ট দুই ক্লাব সান্তোস ও বার্সেলোনার বিরুদ্ধে কর ফাঁকি ও মিথ্যা কাগজপত্র দেওয়ার অভিযোগে মামলা করেছিলেন। ব্রাজিল অধিনায়ক নাকি তাঁর স্বত্ব বিক্রি করে পাওয়া আয়ের বিপরীতে দেশটির রাজস্ব বোর্ডে যে কর জমা দেওয়ার কথা ছিল, তার চেয়ে অনেক কম দিয়েছেন। সান্তোসের ওই আইনজীবি বলেছিলেন, ‘নেইমার ও তাঁর সঙ্গে জড়িত পক্ষগুলোর কাজে ব্রাজিলের কোষাগারে কয়েক লাখ টাকার সমান ক্ষতি হয়েছে।’

কিন্তু আদালত গতকাল মামলাটি নিতে অস্বীকৃতি জানিয়েছে। কারণ, রাজস্ব ফাঁকির অভিযোগ বিষয়ে এখনও ব্রাজিলের রাজস্ব বোর্ডই তাদের তদন্তের কোনো রায় জানায়নি। মামলাটির বিচারক মাতেয়াস কাস্তেলো ব্রাঙ্কো ফিরমিনো দা সিলভা বলেছেন, ‘ফেডারেল সুপ্রিম কোর্ট মনে করে, দাপ্তরিক কোনো চূড়ান্ত সিদ্ধান্ত (রাজস্ব বোর্ডের রায়) আসার আগে কর ফাঁকির এই অভিযোগ গ্রহণযোগ্য নয়।’ বিচারকের মতে, যে তথ্য–প্রমাণের ওপর ভিত্তি করে মামলাটি চলবে, সেটিই এখনো তৈরি হয়নি।

আদালত মামলা নিতে অস্বীকৃতি জানানোর পর এখন এটি নিয়ে আপিল করবেন বলে জানিয়েছেন বাদি আইনজীবী। তবে সেটি ব্রাজিলের কার্নিভালের পর, যেটি আগামী বুধবার শেষ হবে। আদালত এই নতুন মামলা নিতে অস্বীকৃতি জানানোয় নেইমার অন্তত কিছুদিনের জন্য একটু স্বস্তি পাবেন। এমনিতেই তাঁর বিরুদ্ধে স্পেন ও ব্রাজিলে দুটি ভিন্ন মামলাও চলছে।

গত মঙ্গলবারই একটি মামলায় স্পেনের আদালতে গিয়ে হাজিরা দিয়ে এসেছিলেন ২৩ বছর বয়সী ফরোয়ার্ড। এর মধ্যে উটকো ঝামেলার মতো নতুন এই মামলা তাঁর গলায় নতুন কাঁটার মতো হয়েই হয়তো বিঁধত। সূত্র: রয়টার্স।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা