,

কুয়াশায় বেড়েছে জিটিসিএলের অপরিশোধিত তেল চুরি

b baria mapনিজস্ব প্রতিবেদক : সিলেট-কৈলাশটিলা-ব্রাহ্মণবাড়িয়া-আশুগঞ্জ জাতীয় কনডেনসেটবাহী গ্রীডলাইন থেকে অপরিশোধিত জ্বালানি তেল চুরির ঘটনা বেড়ে গেছে। দীর্ঘদিন তেল চুরি বন্ধ থাকলেও চলতি শীতে ঘন কুয়াশার ফলে আবারও তেল চুরি বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এর ফলে সরকার যেমন রাজস্ব হারাচ্ছে তেমনি বড় ধরনের দুর্ঘটনা ঘটারও শঙ্কা রয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, সিলেটের কৈলাশটিলার বিবিয়ানা গ্যাস ফিল্ড থেকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পর্যন্ত ১৭৫ কিলোমিটার এলাকায় মাটির নিচে পাইপ দিয়ে অপরিশোধিত জ্বালানি তেল ও গ্যাস সরবরাহ করা হয়। এসব তেল ও গ্যাস দেশের বিদ্যুৎ কেন্দ্র, সার কারখানা ও শিল্প কারখাগুলোতে সরবরাহ করা হয়।

পেট্রোবাংলার নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) আঞ্চলিক কার্যালয় থেকে প্রতিদিন অন্তত সাড়ে ৪ হাজার ব্যারেল তেল সরবরাহ করা হয়। তবে সরবরাহকৃত অপরিশোধিত এ তেলে উচ্চমাত্রার দাহ্য পদার্থ থাকায় গ্রিড লাইন ছিদ্র করে তেল চুরির সময় বড় ধরনের অগ্নিকাণ্ডসহ প্রাণহানি এবং পরিবেশ বিপর্যয় ঘটতে পারে। তবে সম্প্রতি একটি সংঘবদ্ধ তেল চোর চক্র মাটির নিচ দিয়ে প্রবাহিত গ্রিড লাইন ছিদ্র করে তেল চুরি করে নিয়ে যাচ্ছে। এর ফলে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
সর্বশেষ গত জানুয়ারি মাসে মাসে জেলার বিজয়নগর উপজেলার সাতবর্গ এলাকায় তেল চুরির ঘটনা ঘটেছে। এর মধ্যে সাতবর্গ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন জমির নিচ থেকে পাইপ লাইন ছিদ্র করে তেল চুরি করে নিয়ে যাওয়ার সময় একটি তেলবাহি লরিতে আগুন ধরে যায়। পরে খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ও মাধবপুর থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কের প্রায় আড়াই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।
তবে জিটিসিএল এর আশুগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী আবদুল মোমিন সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন তেল চুরি বন্ধ ছিল, সম্প্রতি শীতে ঘন কুয়াশা এবং নিরাপত্তারক্ষীদের উদাসীনতার কারণে চোর চক্রটি আবারও সক্রিয় হয়ে উঠেছে। এর ফলে তেল চুরির ঘটনা বেড়ে গেছে।
এদিকে, তেল চোর চক্রটিকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে বলে জানিযেছেন ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুন। তিনি বলেন, তেল চুরি বন্ধে জিটিসিএল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পুলিশি টহল বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে যেন তেল চুরির ঘটনা আর না ঘটে সেজন্য বিশেষ পরিকল্পনা করা হয়েছে।

জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে