,

অনিয়মের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার টিএসআই প্রত্যাহার

Khasam-md20160204185049ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ অনিয়মের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের শহর উপ-পরিদর্শক (টিএসআই) মোঃ আবুল কাশেমকে প্রত্যাহার করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। কাশেম ২নং পুলিশ ফাঁড়ির টিএসআই হিসেবে কর্মরত ছিলেন। সূত্রে জানা যায়, টিএসআই আবুল কাশেমের বিরুদ্ধে সাধারণ মানুষকে ভয়-ভীতি দেখিয়ে অনৈতিক সুবিধা গ্রহণ এবং গত ১২ জানুয়ারী ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন স্থাপনায় চালানো সহিংস ঘটনার সঙ্গে স্থানীয় এক যুবলীগ নেতাকে বিএনপি-জামায়াতের কর্মী হিসেবে গ্রেফতার করার অভিযোগে তাকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে আরো কয়েকটি অনিয়মের অভিযোগ রয়েছে। এব্যাপারে পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বলেন, অনিয়মের অভিযোগে টিএসআই কাশেমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ তদন্ত করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা