,

রজনীশকে ছয় চড় মারলেন সানি

fileএমনিতে ঠাণ্ডা মাথার মানুষ সানি লিওন। সাক্ষাৎকারে তাঁকে অস্বস্তিকর প্রশ্ন করা হলেও তিনি কোনও বিরূপ প্রতিক্রিয়া দেখান না, এমনকি তাকে কারো সঙ্গে খারাপ ব্যবহারও করতে দেখেনি কেউ। সেই সানি লিওন এবার চড় মারলেন সহ অভিনেতাকে। ‘বেইমান লাভ’ ছবির শুটিং করছিলেন আলোচিত অভিনেত্রী সানি লিওন৷ এ ছবিতে তাঁর বিপরীতে আছেন অভিনেতা রজনীশ দুগ্গল৷ তাকেই মোট ছয়বার চড় মেরেছেন সানি। মুম্বাইয়ের এক পাবে এ দৃশ্য দেখে অনেকেই অবাক হয়েছিলেন৷ রুদ্রমূর্তির সানিকে দেখে ঘোর কাটছিল না উপস্থিত অনেকের৷ পরে অবশ্য তাঁদের বিস্ময় কাটে৷ জানা যায়, চড় সত্যি হলেও, আসলে তা শুটিংয়েরই অংশ৷ চিত্রনাট্য অনুযায়ী, রজনীশকে চড় মারবেন সানি৷ কিন্তু এ দৃশ্যের অভিনয় করতে গিয়ে সানি পড়লেন মহা ঝামেলায়৷ সহ অভিনেতা রজনীশের গায়ে হাত তুলতে তুমুল অস্বস্তিতে পড়লেন তিনি৷ পরপর ছয়টি টেকে ছয়টা চড় খেতে হল রজনীশকে৷ শট ঠিকঠাক হচ্ছে না দেখে শেষ চড়টা এতটাই জোরে মেরেছিলেন সানি, রজনীশ নাকি ব্যথায় কুঁকড়ে গিয়েছিলেন বলেও প্রত্যক্ষদর্শীরা জানালেন৷

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা