,

আখাউড়ায় আইনমন্ত্রী বাংলাদেশ যুদ্ধ নয় শান্তি প্রতিষ্ঠা করতে পারে

download (2)ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বাংলাদেশ যুদ্ধ নয় শান্তি প্রতিষ্ঠা করতে পারে। জাতীসংঘে শান্তিরক্ষী মিশনে ৫০ শতাংশ বাংলাদেশ সেনাবাহিনী। তবে যুদ্ধ করলে বাংলাদেশ কি করতে পারে তার প্রমাণ ৭১।
শুক্রবার দুপুরে উপজেলার মোগড়া উচ্চবিদ্যালয়ে পুরষ্কার বিতরনী ক্রিড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্যে তিনি এ কথা বলেন।
এসময় তিনি বলেন, এক সময় পাকিস্তান খুব ভালো ক্রিকেট খেলতো। সেসময় ১২ নম্বর বা একস্ট্রা খেলোয়ার হিসেবে পূর্ব পাকিস্তান থেকে একজনকে হয়তো নেয়া হতো কিন্তু আজ বাংলাদেশ ক্রিকেট সারা বিশ্বে মর্যাদার আসনে। এটা হলো স্বাধীন বাংলাদেশ প্রাপ্তির লাভ। এসময় তিনি শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি খেলাধুলায় মন দিতে বলেন।
তিনি বলেন, একসময় অন্ধকার থাকতো বেশিক্ষণ, আলো থাকতো স্বল্পক্ষণ কিন্তু সেযায়গায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ১৪ হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন করে। চাহিদার থেকে বেশি খাদ্য উৎপাদন করে রপ্তানি করছে।
তিনি বলেন, উন্নয়ন এখন রেলের ট্রেকে উঠে গেছে। এটা চলতেই থাকবে। নিজের টাকায় আমরা পদ্ধা সেতু করছি। টাকা দেয়ার জন্য বিভিন্ন দেশে ঘুড়ছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নওয়াব মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওযামী লীগের আহবায়ক অধ্যক্ষ জয়নাল আবেদিন, আইনমন্ত্রী একান্ত সহকারি রাশেদুল কায়সার জীবন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ