,

যুব বিশ্বকাপ : ইতিহাস গড়ে সেমিতে বাংলাদেশ

46f271a871d9f2e0c5c4e30bc0eabdd3-Bangladeshস্পোর্টস ডেস্ক : যুব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নেপালের দেয়া ২১২ রানের লক্ষ্য তাড়া করতে ব্যাট করছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ব্যাট হাতে নেমে ৯৮ রানে চার উইকেট হারিয়ে রীতিমতো ধুকতে থাকে স্বাগতিকরা। সেই অবস্থা থেকে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ও জাকির হাসানের ব্যাটে দীর্ঘ পথ পাড়ি দিয়ে জয়ের বন্দরে পৌঁছে বাংলাদেশ। জাকির ও অধিনায়ক মিরাজ উভয়ে হাফসেঞ্চুরি পূর্ণ করেন। দুজনের দায়িত্বশীলতায়ই বাংলাদেশকে বহু কাঙ্ক্ষিত সেমিফাইনালে পৌঁছে দেয়।

লক্ষ্যটা মোটামুটি সহজ হলেও বাংলাদেশকে এর জন্যই প্রাণপণ লড়তে হয়েছে। ব্যাট হাতে নেমে শুরুতেই একটা ধাক্কা খেয়েছে মিরাজ বাহিনী। দলীয় ১৭ রানেই ওপেনার সাইফ হাসান ফিরে গেছেন সাজঘরে। সুনীল ধামালার বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিনি। এরপর পিনাক ঘোষ ও জয়রাজ শেখ এগিয়ে যাচ্ছিলেন। দ্বিতীয় উইকেটে এই দুজন যোগ করেন ৪৬ রান। তবে ভুল বুঝাবুঝিতে পিনাককে রান আউট হয়ে মাঠ ছাড়তে হয়। আউট হওয়ার আগে ৫৪ বল থেকে দুটি চারের মারে ৩২ রান করেন তিনি। এরপরই স্কটিশদের বিপক্ষে সেঞ্চুরিয়ান নাজমুল হাসান শান্তকে নিজের বলে নিজেই ক্যাচ ধরে ফেরত পাঠান প্রেম তামাং।

শুরু থেকেই কিছুটা উত্তেজনা ছড়াচ্ছিলেন জয়রাজ শেখ। সেই জয়রাজকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে সাজঘরে ফেরান সুনীল ধামালা। যদিও ধামালার এই বলটি লেগ স্ট্যাম্পের বহি:প্রান্তের লাইনে ছিল। তাই অনেকটা দুর্ভাগ্যজনকভাবেই ফিরে যেতে হয় তাকে। আউট হওয়ার আগে ৬৭ বল থেকে চারটি চারের মারে জয়রাজ করেন ৩৮ রান। এরপরই জাকির হাসান ও মেহেদি হাসান পঞ্চম উইকেটে জুটি বাঁধেন।

এর আগে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার সকালে টস জিতে শুরুতে ব্যাট করে নেপাল নয় উইকেটে ২১১ রান করে। বাংলাদেশ-নেপাল ম্যাচ দিয়েই শুরু হয়েছে যুব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের লড়াই।

বাংলাদেশ অবশ্য শুরুর দিকে নেপালকে অনেকটা চেপে ধরতে পারলেও শেষ দিকে লড়াকু স্কোরই গড়তে সক্ষম হয় হিমালয় কন্যা। মাত্র ১৭ রানে বাংলাদেশের পক্ষে প্রথম উইকেট তুলে নিয়েছিলেন সাইফুদ্দিন। সন্দীপ সুনারকে দলীয় ১৭ রানে বোল্ড করেন তিনি। দুই রানের ব্যবধানে যুগেন্দ্র কার্কি মেহেদি হাসান রানার বলে সাইফের হাতে ক্যাচ তুলে দিয়ে মাঠ ছাড়েন। এই দুজনই আউট হন দুই অঙ্ক ছোঁয়ার আগেই।

পরে সুনীল ধামালা (২৫) রান আউট হন। দলীয় ১১৪ রানে আবারো সাইফুুদ্দিন আঘাত হানেন। তার বলে জয়রাজের হাতে ক্যাচ তুলে দিয়ে মাঠ ছাড়েন আরিফ শেখ (২১)। এরপর নেপালের সবচেয়ে সফল ব্যাটসম্যান রাজু রিজালকে থামাল বাংলাদেশ। শেষ পর্যন্ত শান্ত-জাকিরের যৌথ প্রচেষ্টায় রান আউট হয়ে ফিরেন তিনি। তবে এর আগেই ৮০ বল থেকে আটটি চার ও একটি ছক্কার মারে ৭২ রান করেন। যা নেপালকে লড়াকু ইনিংস খেলতে সহায়তা করে।

পরে রাজিব সিংহকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন সালেহ আহমেদ শাওন। দুই অঙ্ক ছোঁয়ার আগেই ফিরে যান তিনি।এরপর কুশাল বার্টেলও (১৪) পড়েন রান আউটের ফাঁদে এবং দিপেন্দ্র সিং অইরি (২২) বোল্ড হয়ে যান অধিনায়ক মেহেদি হাসান মিরাজের বলে। ইনিংসের শেষ বলে সর্বশেষ ব্যাটসম্যান হিসেবে রান আউট হয়ে সাজঘরে ফেরেন সুশীল কান্ডেল।

বাংলাদেশের বোলারদের মধ্যে সাইফুদ্দিন দুটি এবং শাওন, মিরাজ ও রানা একটি করে উইকেট নেন। নেপালের ইনিংসে সবচেয়ে বেশি চারজন ব্যাটসম্যান আউট হয়েছে রান আউটের ফাঁদে পড়ে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ