,

ছুটির দিনে যে কাজগুলো করবেন না

1454658375লাইফস্টাইল ডেস্ক : প্রতি সপ্তাহের পরিশ্রম শেষে ছুটির দিনে অনেকেই অত্যন্ত অসংযমী হয়ে পড়েন। এ সময় নানা আচরণের কারণে স্বাস্থ্যের যেমন ক্ষতি হয় তেমন সামাজিক জীবনেও নানা সমস্যা সৃষ্টি হয়। এ লেখায় রয়েছে তেমন কিছু কাজ, যা সপ্তাহান্তে এড়িয়ে চলাই ভালো। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে।
১. খাবার ও পানীয়ের উৎসব
সারা সপ্তাহ সীমিত খাবার খেয়ে স্বাস্থ্য কিছুটা ঠিকঠাক করে আবার সপ্তাহান্তে তা ভণ্ডুল করে দেন অনেকেই। এর কারণ সপ্তাহান্তে খাবার ও পানীয়ের প্রতি বাড়তি আকর্ষণ। বিশেষ করে মিষ্টি পানীয়, ফাস্ট ফুড ও অন্যান্য অস্বাস্থ্যকর খাবার এক্ষেত্রে প্রভূত ক্ষতি করতে পারে। তাই সপ্তাহান্তেও সপ্তাহের অন্য দিনগুলোর মতো খাবারের একটি স্বাভাবিক ধারা বজায় রাখুন।
২. অতিরিক্ত ঘুম
সপ্তাহান্তে আপনার কি বাড়তি ঘুমানো অভ্যস্ত আপনার যদি সপ্তাহের অন্য দিনগুলোতে খুব কম ঘুমানো এবং সপ্তাহান্তে সারাদিন ঘুমানো অভ্যাস থাকে তাহলে তা ত্যাগ করুন। কারণ প্রতিদিন নিয়ম করে সাত থেকে সাড়ে সাত ঘণ্টা ঘুমানোই স্বাস্থ্যসম্মত।
৩. ঘরে অতিরিক্ত কাজ করা
প্রতি সপ্তাহে ঘরে অতিরিক্ত কাজ করার প্রবণতা আপনার বিশ্রামকে মাটি করে দেবে। সপ্তাহান্তে বাড়িতে বিশ্রাম করার প্রয়োজনীয়তা রয়েছে। এক্ষেত্রে আরাম করার ফাঁকে ফাঁকে কিছু কাজ করা যেতেই পারে। কিন্তু তাই বলে সারাক্ষণ যদি কাজে ব্যস্ত থাকেন তাহলে তা ছুটির আমেজ নষ্ট করবে। আর এতে পরের সপ্তাহে কাজ করার উদ্যম হারিয়ে যেতে পারে। তাই সপ্তাহান্তে বিশ্রাম ও কাজ উভয়টিই বিবেচনার সঙ্গে করতে হবে।
৪. গণ্ডিবদ্ধ হওয়া
প্রতি সপ্তাহে একটি নির্দিষ্ট কাজে ব্যস্ত থাকা আপনার গণ্ডিবদ্ধ হওয়ার প্রমাণ। কোনো একটি নির্দিষ্ট গণ্ডির ভেতর আবদ্ধ হয়ে পড়লে তা আপনার স্বাভাবিক জীবনের বিকাশকে বাধাগ্রস্ত করবে।
তাই সপ্তাহান্তে কোনো নতুন কাজ করতে আগ্রহী হোন। কোনো একটি স্থানে বেড়াতে যান, বন্ধুদের সঙ্গে দেখা করুন ও পরিবারকে সময় দিন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে