বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের দরকার ৯৩ রান

bd-under-jugantor_3314স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে প্রথম কোয়ার্টার ফাইনালে নেপালের বিপক্ষে ২১২ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। ৩৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১১৯ রান।
ফলে সেমিফাইনালে উঠতে বাংলাদেশের দরকার ৯২ রান। হাতে আছে ৬ উইকেট।ক্রিজে আছেন জাকির হাসান ২২ এবং মেহেদি হাসান ১৪ রানে।

সপ্তম ওভারে দলীয় ১৬ এবং ব্যক্তিগত ৫ রানে নেপালের সুনিল দামালার লেগ বিফোরের ফাঁদে পড়ে প্রথমে মাঠ ছাড়েন বাংলাদেশের উদ্বোধনী ব্যাটসম্যান সাইফ হাসান। এরপর জয়রাজকে সঙ্গি করে ধীরগতির ব্যাট করে ২০ তম ওভারে দলীয় ৬৩ ও ব্যক্তিগত ৩২ রানে রান আউটের শিকার হন পিনাক ঘোষ। ২৩তম ওভারে নেপালের স্পিনার লামিচানের বলে নিজে ক্যাচ নিয়ে নাজমুল হাসান শান্তকে ব্যক্তিগত ৮ রানে বিদায় জানান। এরপর দামালার দ্বিতীয় শিকারে পরিণত হন জয়রাজ শেখ। ২৯তম ওভারের প্রথম বলে ব্যক্তিগত ৩৮ রান ও দলীয় ৯৮ রানে মাঠ ছাড়েন তিনি।

শুক্রবার মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ২১১ রান করেছে নেপাল।

শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকা নেপাল ইনিংসের ৫ম ওভারে প্রথম উইকেট হারায়। মোহাম্মদ সাইফুদ্দিনের বলে পরিষ্কার বোল্ড আউট হয়ে সাজঘরে ফেরেন সন্দ্বিপ সুনার। তিনি মাত্র ৭ রান করেন।

পরের ওভারেই আঘাত হানেন মেহেদি হাসান রানা। রানার বলে স্লিপে ক্যাচ দিয়ে আউট হন যগেন্দ্র সিং কারি। আউট হওয়ার আগে করেন ১ রান।

এরপর ভালো একটি জুটি গড়েন ধামালা এবং রিজাল। তাদের জুটিতে আসে ৪৪ রান। ধামালা ২৫ রান করে রান আউটের শিকার হন। তবে রিজাল ঠিকই অর্ধশত রান করে বাংলাদেশ শিবিরে চিন্তা ধরিয়ে দেন। তবে ৭২ রানে রিজালকে দুর্দান্তভাবে রান আউট করেন শান্ত এবং জাকির।

রিজালের পরে নেপালের কোন ব্যাটসম্যান ক্রিজে বেশিক্ষণ থিতু হতে পারেননি। তবে দুই ব্যাটসম্যান সর্বোচ্চ ব্যক্তিগত ২২ একজন ২১ রান করেন। বাকিরা আশা-যাওয়ার মধ্যে থাকেন। নির্ধারিত ৫০ ওভারে নেপালের ইনিংস শেষ হয় ২১১ রান করে।

এদিকে ম্যাচে জয়ের ব্যাপারে আশাবাদী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কোচ মিজানুর রহমান। তিনি বলছেন, বাংলাদেশের এই দলকে নিয়ে সেই শংকা নেই। এই বাংলাদেশ প্রত্যাশার চাপে ভেঙে পড়ার দল নয়। নেপাল বাধা তাই ভালোভাবেই পার হবে বলে অনূর্ধ্ব-১৯ দলের কোচের আশা।

গ্রুপপর্বে টানা তিন ম্যাচে দাপুটে ক্রিকেট খেলেছে বাংলাদেশ। কোয়ার্টার ফাইনালে পেয়েছে কাঙ্ক্ষিত প্রতিপক্ষ, অপেক্ষাকৃত দুর্বল নেপাল। তবে নেপালকেও হালকাভাবে নেয়া ঠিক হবে না। কেননা তারা গ্রুপপর্বের ২টি ম্যাচ জিতেছে। একটি নিউজিল্যান্ডের বিপক্ষে অন্যটি আয়ারল্যান্ডের বিপক্ষে।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান